মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শক্তিশালী ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ যুব ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সাফল্যকে জাতির গর্ব বলে বর্ণনা করেছেন তিনি। তিনি আশা প্রকাশ করেন, এই অর্জন ভবিষ্যতে দেশের ফুটবলে আরও ইতিবাচক প্রভাব ফেলবে। এক ফেসবুক পোস্টে তিনি লিখেন,‘সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই গৌরবোজ্জ্বল বিজয়ে বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন। এছাড়া অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
ফুটবল
বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় প্রধানমন্ত্রীর অভিনন্দন
মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শক্তিশালী ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ যুব ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।