দেশের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে হারিয়ে চলমান মৌসুমে তৃতীয় শিরোপা ঘরে তুললো বসুন্ধরা কিংস। তিব্রপ্রতিদ্বন্ধীতাপূর্ন ম্যাচে দুই দুইবার লিড নিয়ে ও ধরে রাখতে না পারা এবং পেনাল্টি মিসের খেসারত দিয়েছে সাদাকালো শিবির। গতকাল বুধবার ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে ৩-২ গোলে বসুন্ধরা কিংসের কাছে হেরে শূন্য হাতে মৌসুম শেষ করতে যাচ্ছে মোহামেডান। আলোচিত ও উত্তেজনায় ভরপুর ফাইনাল জিতে শতভাগ সাফল্য অর্জন করলো কিংস। কয়েকদিন ধরে আলোচনায় থাকা ফেডারেশন কাপের ফাইনাল মাঠেও ছিল দুর্দান্ত লড়াইয়ে ভরপুর। গোল, পাল্টা গোলে জমে উঠেছিল কিংস অ্যারেনার ফাইনালটি। ম্যাচের চতুর্থ মিনিটেই গোল করে এগিয়ে গিয়েছিল মোহামেডান। বক্সের মাথা থেকে উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফফরভের নেয়া ফ্রি-কিক দ্বিতীয় পোস্ট দিয়ে জড়িয়ে যায় জালে।

তবে মোহামেডান গ্যালারিতে উচ্ছ্বাসটা বেশি সময় স্থায়ী হয়নি। দুই মিনিট পরই পেনাল্টি পায় বসুন্ধরা কিংস। ৪২ মিনিটে স্যামুয়েল রাকসান ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ডরিয়েলটন সুযোগ হাতছাড়া করেননি। সমতায় ফেরা ম্যাচে মোহামেডান দ্বিতীয়বার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ২২ মিনিটে। সাইফুল ডান দিক দিয়ে বল নিয়ে বক্সে ঢুকলে তাকে কনুইয়ের আঘাতে ফেলে দেন তপু বর্মন। মোহামেডানের বড় তারকা মোজাফফরভের নেওয়া পেনাল্টি কিক ডান দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন মেহেদী হাসান শ্রাবণ।

ফর্মের তুঙ্গে থাকা সৌরভ দেওয়ান মোহামেডানকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ৩৫ মিনিটে। দারুন একটা সেটআপ থেকে বক্সে বল পেয়ে কাট ব্যাক করেন জুয়েল। সৌরভের পায়ে বল খেলে কোন ভুল করেননি।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পঞ্চম মিনিটে দ্বিতীয়বার ম্যাচে হেরে বসুন্ধরা কিংস। এবারো সেই ব্রাজিলিয়ান যাদু। অফসাইড ফাঁদ ভেঙ্গে বল নিয়ে ঢুকে মোহামেডান গোলরক্ষককে পরাজিত করেন। ডরিয়েলটন তৃতীয়বার পায়ের যাদু দেখান ৮০ মিনিটে। একটি ভুল পাস থেকে বল পেয়ে যান ডরিয়েলটন। গতিতে মোহামেডানের ডিফেন্ডারদের পরাস্ত করে লক্ষ্যভেদ করেন। নিজের হ্যাটট্রিক পূরণ করে কিংসের শিবিরে বইয়ে দেন জয়ের সুবাতাস। বাকি সময় মোহামেডান আর ম্যাচে ফিরতে পারেনি।

বসুন্ধরা কিংস শীর্ষ লিগে নাম লেখানোর পর দ্বিতীয়বার দেখালো ট্রেবল জয়ের কৃতিত্ব। মৌসুমের প্রথম টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপের পর বাংলাদেশ ফুটবল লিগের শিরোপাও জিতেছে বসুন্ধরা কিংস।