বিশ্বকাপে তিন ক্যাটাগরির টিকিটমূল্য প্রকাশ করে আগে থেকেই সমালোচিত ফিফা। কারণ ‘ডায়নামিক প্রাইসিং’ পদ্ধতিতে একই ভেন্যুতে অনুষ্ঠিত হলেও একেক ম্যাচের টিকিট একেক দামে কিনতে হবে। এমনিতে টিকিট কিনতে হবে উচ্চমূল্যে, ডায়নামিক প্রাইসিংয়ের কারণে ক্ষেত্রবিশেষে সেটি আরও ব্যয়বহুল হয়ে দাঁড়ায়। এবার গ্যালারির সামনে সারিতে বসে খেলা দেখতে নতুন মূল্য প্রকাশ করেছে ফিফা। আসনপ্রতি দর্শকদের গুনতে হবে ৪১০৫ ডলার বা ৫ লাখ টাকারও বেশি। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ১৬টি শহরে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো এই মেগা ইভেন্ট আয়োজন করবে ৩টি দেশ। প্রথমবার ৪৮ দলের অংশগ্রহণে ১০৪টি ম্যাচ হবে। ক্যালিফর্নিয়ায় স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে প্যারাগুয়ের উদ্বোধনী ম্যাচে ক্যাটাগরি-১ এর সামনের সারির (ফ্রন্ট) আসনের মূল্য ধরা হয়েছে সর্বোচ্চ ৪১০৫ ডলার। আগের সপ্তাহে একই ম্যাচের ক্যাটাগরি-১ টিকিটের সর্বোচ্চ মূল্য ছিল ২৭৩৫ ডলার। তবে নতুন করে আরেকটি ‘ফ্রন্ট ক্যাটাগরি’ নাম যুক্ত করায় সেই দাম আরও বেড়েছে। ম্যাচটি হবে ১২ জুন, তার আগেরদিন টুর্নামেন্টের উদ্বোধনী হবে মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে। যেখানে স্বাগতিকদের সঙ্গে লড়বে দক্ষিণ আফ্রিকা। আনুষ্ঠানিক কোনো ঘোষণা ছাড়াই টিকিট বিক্রির ওয়েবসাইটে ‘ফ্রন্ট ক্যাটাগরি-২’ নামে আরেকটি নতুন স্তর যুক্ত করা হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে ১৯৪০ থেকে শুরু করে সর্বোচ্চ ২৩৩০ ডলার পর্যন্ত। এই তথ্যটি প্রথম প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’। অথচ এর আগে ফিফা ৯ সেপ্টেম্বর প্রকাশিত ‘টিকিট পণ্য ও শ্রেণিবিন্যাস’ তথ্যপত্রে ক্যাটাগরি-১ কে সর্বোচ্চ মূল্যের আসন হিসেবে উল্লেখ করেছিল, যা সাধারণত নিচের স্তরে থাকে। ধারণা করা হচ্ছে, কিছু আসন ওই ক্যাটাগরি থেকে আলাদা রেখে নতুন উচ্চমূল্যের স্তরে অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্যাটাগরি-২ আসনকে ফিফা আগে বর্ণনা করেছিল ক্যাটাগরি-১ এর বাইরে অবস্থিত, যা নিচের ও উপরের উভয় স্তরেই পাওয়া যায়। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে বার্তাসংস্থা এপি’র পক্ষ থেকে ফিফার মিডিয়া অফিসে মেইল পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি। এদিকে, কানাডার উদ্বোধনী ম্যাচে (স্বাগতিক দেশ বনাম বসনিয়া-হার্জেগোভিনা) ফ্রন্ট ক্যাটাগরি-১ আসনের মূল্য সর্বোচ্চ ৩৩৬০ ডলার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচগুলোর জন্য ফিলাডেলফিয়ায় ৯০৫ ডলারের টিকিটও যুক্ত করা হয়েছে। এর আগে গত সপ্তাহে পুনরায় বিক্রির প্রক্রিয়া শুরুর সময় নানা প্রযুক্তিগত সমস্যার মধ্যেই বিশ্বকাপ ফাইনালের সর্বোচ্চ টিকিটমূল্য বাড়িয়ে ১০,৯৯০ ডলার নির্ধারণ করে ফিফা, যা আগে ছিল ৮৬৮০ ডলার। এ ছাড়া ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের ক্যাটাগরি-২ টিকিটের মূল্য বেড়ে করা হয়েছে ৭৩৮০ ডলার (আগে ছিল ৫৫৭৫) এবং ক্যাটাগরি-৩ টিকিটের মূল্য দাঁড়ায় ৫৭৮৫ ডলারে (আগে ছিল ৪১৮৫)।
ফুটবল
বিশ্বকাপ দেখতে ৫ লাখ টাকা
বিশ্বকাপে তিন ক্যাটাগরির টিকিটমূল্য প্রকাশ করে আগে থেকেই সমালোচিত ফিফা। কারণ ‘ডায়নামিক প্রাইসিং’ পদ্ধতিতে একই ভেন্যুতে অনুষ্ঠিত হলেও একেক ম্যাচের টিকিট একেক দামে কিনতে হবে।