ফ্রান্সের সেরা হতে আর মাত্র দুই গোল চাই এমবাপ্পের। ২ গোল করলে সেরার মুকুট সেটা তাঁর নিজের হয়ে যাবে। প্রীতি ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ফ্রান্সের ২-১ গোলের জয়ে একবার লক্ষ্য ভেদ করেন এমবাপ্পে। ফ্রান্স জাতীয় দলে এ নিয়ে ৫৬ গোল হয়ে গেল রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের। দেশের জার্সিতে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি ছুঁতে আর মাত্র ১ গোল চাই এমবাপ্পের। ৫৭ গোল নিয়ে রেকর্ডটি আপাতত ফ্রান্সের সাবেক স্ট্রাইকার অলিভার জিরুর দখলে। ফ্রান্সের জার্সিতে ন্যূনতম ৫০ গোল করতে পেরেছেন তিনজন।