বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিম এবার গড়লেন আরেক অনন্য রেকর্ড। ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ১৬ হাজার রান পূর্ণ করেছেন এই ডানহাতি ব্যাটার। বাংলাদেশের আর কোনো ক্রিকেটারের নেই ১৬ হাজার রানের রেকর্ড। সব ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড আগে থেকেই ছিল মুশফিকুর রহিমের। সিলেট টেস্টে তার সামনে সুযোগ ছিল আরেক কীর্তি গড়ার। সুযোগ হাতছাড়া করেননি এই উইকেটরক্ষক ব্যাটার। ম্যাচের প্রথম ইনিংসে ২৩ রান করা মুশফিক দ্বিতীয় ইনিংসে খেলতে থাকেন আপনতালে। তৃতীয় দিনের চা বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত ৯০ রানে অপরাজিত থাকেন তিনি। তাতেই ছাড়িয়েছেন ১৬ হাজার রান। বর্তমানে মুশফিকের আন্তর্জাতিক রান সংখ্যা ১৬ হাজার ১১। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তার অবস্থান এক নম্বরে। আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকের রয়েছে ২২টি সেঞ্চুরি ও ৮৫টি ফিফটি। তার গড় প্রায় ৩৫। মুশফিকুর রহিম খেলেছেন মোট ৪৭৮টি ম্যাচ। রান সংগ্রাহকের তালিকায় মুশফিকের পরেই অবস্থান তামিম ইকবালের। ৩৮৭ ম্যাচে তামিম করেছেন ১৫ হাজার ১৯২ রান। ৩৫.৪৫ গড়ে খেলা তামিমের ঝুঁলিতে আছে ২৫টি সেঞ্চুরি ও ৯৪টি ফিফটি। এছাড়া সাকিব আল হাসান ১৪ হাজার ৭৩০, মাহমুদউল্লাহ রিয়াদ ১১ হাজার ৪৭ ও লিটন কুমার দাস করেছেন ৮ হাজার ৮৪১ রান। গতকাল মোহাম্মদ আব্বাসের বলটি সীমানার বাইরে পাঠিয়ে মুষফিক তুলে নেন কাক্সিক্ষত সেঞ্চুরি। আর সেই সঙ্গে মুমিনুল হককে ছাড়িয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান হয়ে ওঠেন মুশফিক। বাংলাদেশ ক্রিকেটে ব্যাট হাতে ধারাবাহিকতার আরেক নাম যেন মুশফিক। পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরি করে আবারও বাংলাদেশের টেস্ট ইতিহাসে নিজের নামটাকেই সবচেয়ে ওপরে তুলে আনলেন এই অভিজ্ঞ ব্যাটার। ১৪ টেস্ট সেঞ্চুরি নিয়ে সবার ওপরে এখন তিনিই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে চালকের আসনে বাংলাদেশ। প্রথম দিনের প্রথম সেশন বাদ দিলে বাকি সেশনগুলোতে আধিপত্য দেখিয়েছে স্বাগতিকরা। টেস্টের দ্বিতীয় দিনের শেষ ওভারে মুমিনুল আউট হওয়ার পর দিনের খেলা শেষ হয়। সোমবার নতুন দিন শুরু থেকেই ভালো কিছু করার ইঙ্গিত দিচ্ছিলেন মুশফিক। শেষ পর্যন্ত চা বিরতির কিছুক্ষণ পর পেলেন কাক্সিক্ষত সেঞ্চুরি। এই সেঞ্চুরির মাধ্যমে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন মুশফিক। তার সেঞ্চুরির সংখ্যা এখন ১৪। এতদিন ১৩ সেঞ্চুরি নিয়ে যৌথভাবে মুমিনুলের সঙ্গে শীর্ষে ছিলেন তিনি। এক সময় মুশফিকই ছিলেন বাংলাদেশের একক সর্বোচ্চ সেঞ্চুরিয়ান। পরে তাকে ছাড়িয়ে যান মুমিনুল। তবে সিলেটে আবারও সেই আসন নিজের করে নিলেন দেশের ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটার। মুশফিকের ইনিংসটি এসেছে দলের কঠিন এক সময়ে। প্রথম ইনিংসে লিটন দাসের লড়াইয়ের পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে পথ দেখানোর দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। সোমবার সকালের শুরুতেই উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে বাংলাদেশ। সেই চাপের মধ্যেই নিজের চিরচেনা ধৈর্য আর নিয়ন্ত্রণে ইনিংস গড়েন মুশফিক। নাজমুলের বিদায়ের পর লিটন দাসকে সঙ্গে নিয়ে গড়েন ১২৩ রানের জুটি। লিটন আউট হওয়ার পর মেহেদী হাসান মিরাজের সঙ্গে গড়েন ৩৪ রানের জুটি। এরপর তাইজুলকে পাশে রেখে কাক্সিক্ষত সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন বাংলাদেশের সেরা এই উইকেটকিপার ব্যাটার। ৮০ ওভার শেষে দ্বিতীয় নতুন বল নিয়েও কিছু করতে পারছিলেন না পাকিস্তানের পেসাররা। ৮৫তম ওভারে মোহাম্মদ আব্বাসের বল অনায়াসে সীমানায় পাঠিয়ে মুশফিক পৌঁছে যান দারুণ এক অর্জনে। আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজে চমৎকার সেঞ্চুরিতে মুমিনুলকে স্পর্শ করেছিলেন মুশফিক। ঢাকা টেস্টেই মুশফিককে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন মুমিনুল। কিন্তু ৯১ রান করে আউট হয়ে যান বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটার। ফলে তার সেঞ্চুরির সংখ্যা আটকে থাকে ১৩-তে। দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৭৮ বলে মুশফিক স্পর্শ করেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার। পাকিস্তানের বিপক্ষে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। এই সেঞ্চুরি করার পথে মুশফিক স্পর্শ করেছেন ১৬ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলকও। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে যা সর্বোচ্চ। ৩৮ বছর বয়সেও যেভাবে ফিটনেস, মনোযোগ আর নিবেদন ধরে রেখেছেন, তাতে মুশফিক যেন বাংলাদেশের ব্যাটিংয়ের নির্ভরতার আরেক নাম হয়ে উঠেছেন। ক্যারিয়ারের এই পর্যায়েও তিনি বুঝিয়ে দিচ্ছেন, ক্ষুধাটা এখনও ফুরিয়ে যায়নি। বরং নতুন নতুন মাইলফলক ছুঁয়ে নিজেকেই নিজে ছাড়িয়ে যাওয়ার যাওয়ার মিশনে আছেন বাংলোদেশের উইকেট কিপার এই ব্যাটার।
ক্রিকেট
মুমিনুলকে ছাড়িয়ে সেঞ্চুরির চূড়ায়
প্রথম ক্রিকেটার হিসেবে ১৬ হাজারি ক্লাবে মুশফিক
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিম এবার গড়লেন আরেক অনন্য রেকর্ড। ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ১৬ হাজার রান পূর্ণ করেছেন এই ডানহাতি ব্যাটার। বাংলাদেশের আর কোনো ক্রিকেটারের নেই ১৬ হাজার রানের রেকর্ড।
Printed Edition