ভারতকে দেয়া চিঠির জবাবের অপেক্ষায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টায় ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিসিআই সেই চিঠি গ্রহণ করেছে। তবে আনুষ্ঠানিক জবাব দেয়নি। মুস্তাফিজুর রহমানকে আইপ্রিল থেকে বাদ দেয়ার পর থেকে দুই বোর্ডের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। বাংলাদেশ পরবর্তীতে ভারতে বিশ্বকাপও খেলতে যায়নি নিরাপত্তা ইস্যুতে। যা দুই দেশের ক্রিকেট সম্পর্কে ফাটল সৃষ্টি করে।