পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নেয়ার পরও শেষ পর্যন্ত তাকে খেলতে দেয়নি কলকাতা নাইট রাইডার্স। আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো না হলেও, বাংলাদেশের সঙ্গে ভারতের তখনকার রাজনৈতিক টানাপোড়েনই ছিল এর প্রধান কারণ। এরই মধ্যে শুরু হয়ে গেছে আইপিএল। টুর্নামেন্টের মাঝেই মুস্তাফিজ প্রসঙ্গে কথা বললেন আইপিএলের চেয়ারম্যান অরুন ধুমাল। এক সাক্ষাৎকারে জবাবে ধুমাল বলেন, ‘পরিস্থিতি যেভাবে গড়ায়, তা দুর্ভাগ্যজনক। আমি মনে করি না সরকার প্রতিদিনের ক্রিকেট পরিচালনায় সরাসরি ভূমিকা রাখে। তবে আশপাশের ঘটনাপ্রবাহ কখনো কখনো সিদ্ধান্তে প্রভাব ফেলে। আশা করি ভবিষ্যতে এমন পরিস্থিতি আর হবে না।’ এর আগে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয়, মুস্তাফিজুর রহমানকে ২০২৬ মৌসুমের দল থেকে ছেড়ে দিতে। উল্লেখ্য, তাকে ১০ লাখ ডলারে দলে ভিড়িয়েছিল কলকাতা। এই সিদ্ধান্তে বাংলাদেশ সরকার ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়। এর প্রেক্ষিতে খেলোয়াড়দের নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে অনুরোধ জানায়, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় তাদের ম্যাচগুলো আয়োজন করতে। তবে আইসিসি এই দাবি নাকচ করে দেয়।
ক্রিকেট
মুস্তাফিজকে নিয়ে এবার মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান
পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নেয়ার পরও শেষ পর্যন্ত তাকে খেলতে দেয়নি কলকাতা নাইট রাইডার্স। আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো না হলেও, বাংলাদেশের সঙ্গে ভারতের তখনকার রাজনৈতিক টানাপোড়েনই ছিল এর প্রধান কারণ।