আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ থেকে আম্পায়ারিং করার সুযোগ পাচ্ছেন সাথিরা জাকির জেসি। ইতোমধ্যে আইসিসি থেকে বিশ্বকাপে আম্পায়ারিং করার প্রস্তাব পেয়েছেন জেসি। এখনো বিশ্বকাপ শুরু হতে মাস দুয়েক বাকি রয়েছে। যে কারণে নিজের সেরা প্রস্তুতি নিতে সময় পাচ্ছেন জেসি। সবশেষ নারী ওয়ানডে বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর বসবে ইংল্যান্ডে। আর এই আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী দলও। বাছাইপর্ব পেরিয়ে ইতোমধ্যে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতিরা। এদিকে গেল মাসে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়। ইংল্যান্ডের মাটিতে আগামী ১২ জুন থেকে ১২ দলের এই মেগা ইভেন্ট শুরু হবে। যেখানে বাংলাদেশ পড়েছে কঠিন গ্রুপ ‘এ’-তে। গ্রুপপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলো হচ্ছেÑ সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। ‘বি’ গ্রুপে খেলবেÑওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

বিশ্বকাপ বাছাইপর্ব থেকে চার দল মূলপর্বে উঠেছে, এর মধ্যে বাংলাদেশ ‘এ’ গ্রুপে এবং বাকি তিন দল (আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস) পড়েছে ‘বি’ গ্রুপে। ১২ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এজবাস্টনে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। একই ভেন্যুতে ১৪ জুন বাংলাদেশ প্রথম ম্যাচে লড়বে নেদারল্যান্ডসের বিপক্ষে। ডাচ মেয়েরা এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবে। আগামী ১২ থেকে ২৮ জুন পর্যন্ত চলবে গ্রুপপর্ব। এরপর দ্য ওভালে ৩০ জুন ও ২ জুলাই সেমিফাইনাল এবং ৫ জুলাই ঐতিহাসিক লর্ডসে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসূচি

১৪ জুন-বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস-এজবাস্টন (বিকেল সাড়ে ৩টা)

১৭ জুন-বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া-হেডিংলি (বিকেল সাড়ে ৩টা)

২০ জুন-বাংলাদেশ বনাম পাকিস্তান-হ্যাম্পশায়ার বোল (সন্ধ্যা সাড়ে ৭টা)

২৫ জুন-বাংলাদেশ বনাম ভারত-ওল্ড ট্রাফোর্ড (সন্ধ্যা সাড়ে ৭টা)

২৮ জুন-বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা-লর্ডস (বিকেল সাড়ে ৩টা)