মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে একটি বিশেষ প্রদর্শনী টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 'ইন্ডিপেনডেন্স ডে এক্সিবিশন ক্রিকেট ম্যাচ ২০২৬' নামের এই ম্যাচে সাবেক ক্রিকেটারদের নিয়ে গঠিত দুটি দল লাল ও সবুজ পরস্পরের বিপক্ষে খেলবে। আজ বৃহস্পতিবার ২৬ মার্চ সকাল ১০টা ৩০ মিনিটে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়ানোর কথা রয়েছে। স্বাধীনতা দিবসের গুরুত্ব উদযাপন এবং দেশের ক্রিকেটের পরিচিত মুখদের একত্র করতেই এই আয়োজন করা হয়েছে। এরই মধ্যে দুই দলের স্কোয়াডও প্রকাশ করা হয়েছে।
সবুজ দল: শাহরিয়ার নাফিস আহমেদ, জাভেদ ওমর বেলিম, হান্নান সরকার, নাদিফ চৌধুরী, ফয়সাল হোসেন ডিকেন্স, তুষার ইমরান, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মোহাম্মদ সেলিম, তালহা জুবায়ের, আনোয়ার হোসেন মনির, আব্দুর রাজ্জাক, হাসিবুল হোসেন শান্ত, জামাল উদ্দিন বাবু ও হাসানুজ্জামান ঝরু।সবুজ দলের ম্যানেজার হিসেবে থাকবেন ফারুক আহমেদ এবং কোচের দায়িত্বে খন্দকার ওয়াহিদুল গনি।
লাল দল: জাহাঙ্গীর আলম, মেহরাব হোসেন অপি, মোহাম্মদ আশরাফুল, নাসির উদ্দিন ফারুক, মোহাম্মদ রফিক, মোহাম্মদ এহসানুল হক, খালেদ মাসুদ পাইলট, আনোয়ার হোসেন (উইকেটকিপার), তারেক আজিজ খান, মাহবুবুল আলম রবিন, ডলার মাহমুদ, ইলিয়াস সানি, মুশফিকুর রহমান বাবু ও সাজ্জাদ আহমেদ শিপন। লাল দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন রকিবুল হাসান এবং কোচ সারোয়ার ইমরান।