গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ফসলের ভ্রূণবিদ্যা বিষয়ক গুরুত্বপূর্ণ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত ক্রপ বোটানিস্ট প্রফেসর ড. মোঃ আব্দুল বাছেত মিয়ার রচিত ‘A Text Book of Embryology and Reproductive Structure of Crop Plants’ শীর্ষক এ গ্রন্থের মোড়ক উন্মোচন ২১ এপ্রিল কেন্দ্রীয় লাইব্রেরির অডিও-ভিজ্যুয়াল কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় লাইব্রেরির প্রধান প্রফেসর ড. মোঃ ইউনুছ মিয়া। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। পরে লেখক তাঁর গ্রন্থ রচনার পটভূমি, গবেষণার অভিজ্ঞতা ও প্রেরণার কথা তুলে ধরেন, যা উপস্থিতদের মাঝে অনুপ্রেরণা সৃষ্টি করে। প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন, কৃষি শিক্ষাকে আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে এ ধরনের মৌলিক পাঠ্যগ্রন্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বইটি শিক্ষার্থী ও গবেষকদের জন্য একটি কার্যকর দিকনির্দেশনা হিসেবে কাজ করবে এবং কৃষি বিজ্ঞানের জ্ঞানভা-ার সমৃদ্ধ করবে।
বই
গাকৃবিতে ফসলের ভ্রূণবিদ্যা বিষয়ক গ্রন্থের মোড়ক উন্মোচন
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ফসলের ভ্রূণবিদ্যা বিষয়ক গুরুত্বপূর্ণ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
Printed Edition