সুস্থ-সুন্দর সমাজব্যবস্থা তৈরিতে শিল্প সাহিত্য সংস্কৃতির নান্দনিক বিকাশ অপরিহার্য। এই বিকাশমান কর্মকাণ্ডে মৌলিক ভূমিকা পালন করেন কবিসাহিত্যিকগণ। তাঁরা সুস্থধারার জীবনবোধে উজ্জীবিত হলেই কেবল মানবিক শিল্পকলার বিকাশ সহজতর হয়ে উঠবে। কবিতা বাংলাদেশ সেই কাজটি সুচারুভাবে সম্পাদন করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। কবিতা-জুলাই বিপ্লব বর্ষপূর্তি সংখ্যা সেই ধারাবাহিকতারই ফল। কবিতা বাংলাদেশ আয়োজিত কবিতা- জুলাই বিপ্লব বর্ষপূর্তি সংখ্যার মোড়ক উন্মোচন এবং কবি-সাহিত্যিকগণের সম্মানে ইফতার মাহফিলে বক্তাগণ এ সব কথা বলেন।

গত শনিবার ঢাকাস্থ মতিঝিল কিচেন ইয়ার্ডে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতি ছিলেন কবি ও মিডিয়া ব্যক্তিত্ব জয়নুল আবেদীন আজাদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি শিল্পী-সুরকার ও মিডিয়া ব্যক্তিত্ব সাইফুল্লাহ মানছুর।

গুরুত্বপূর্ণ আলোচনায় অনুষ্ঠানকে সমৃদ্ধ করেন কবিতা বাংলাদেশ এর সহ-সভাপতি যথাক্রমে কবি মোশাররফ হোসেন খান, কবি সোলায়মান আহসান, কবি আশরাফ আল-দীন, কবি হাসান আলীম, কবি নাসির হেলাল, কবি জাকির আবু জাফর। আরো বক্তব্য রাখেন চারুশিল্পী পরিষদের সভাপতি কবি ও শিল্পী ইব্রাহিম মন্ডল, কবি মুর্শিদ-উল আলম, কবি ও কথাসহিত্যিক হারুন ইবনে শাহাদাত, বাচিকশিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব শরিফ বায়েজিদ মাহমুদ, গীতিকবি ও অধ্যাপক সাইফুল আরেফিন লেনিন, কবি ও গবেষক নির্ঝর আহমেদ প্লাবন, গবেষক ড. ইমদাদুল হক হেলালী, কবি ও সম্পাদক সীমান্ত আকরাম প্রমুখ।

কবি ও নাট্যকার নাঈম আল ইসলাম মাহিনের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবিতা বাংলাদেশ এর সাধারণ সম্পাদক কবি ও গবেষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ।

উপস্থিত ছিলেন কবি আমিনুল ইসলাম, কবি শহীদ সিরাজী, কবি আলতাফ হোসাইন রানা, মিডিয়া ব্যক্তিত্ব আহসান হাবিব খান, কবি ফরিদ সাইদ, কবি মুহাম্মদ ইসমাঈল, কবি ও সম্পাদক আবুল খায়ের নাঈমুদ্দীন, কবি ও সম্পাদক মুন্সী বোরহান মাহমুদ, কবি ও সম্পাদক ইয়াসিন মাহমুদ, কবি ও সম্পাদক ওয়াহিদ আল হাসান, কবি ও গবেষক রিদওয়ান বিন ওয়ালী উল্লাহ, কবি সালেহ মাহমুদ, কবি ও সম্পাদক হাসনাইন ইকবাল, কবি রুবেল মুহাম্মদ, কবি ও সম্পাদক শাহাদাৎ সরকার, কবি ও প্রকাশক আতিফ আবুবকর, কবি ও কথাসাহিত্যিক আজিজ হাকিম, কবি সালমান রিয়াজ, কবি ও প্রকাশক ওয়াহিদুজ্জামান আহমেদ, কবি আরিফ হোসেন সবুজ, কবি নূরুল ইমরান, কবি জুবায়ের বিন ইয়াসিন, ইমরান আলী মণ্ডল প্রমুখসহ উল্লেখ্যযোগ্য সংখ্যক কবি, ছড়াকার, কথাসাহিত্যিক, গীতিকার, সুরকার, শিল্পী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন।

অনুষ্ঠানে মনিরুল ইসলামের তিলাওয়াত এবং শিল্পি তাওহীদুল ইসলাম ও অহিদ সালিমের গান অনুষ্ঠানে মুগ্ধতা ছড়ায়।

-রাশেদ আখন্দ