ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং ক্ষতিপূরণসহ অন্যান্য দাবি মেনে নেয়ায় ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর নেতৃত্বাধীন আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের বিক্ষোভ প্রত্যাহার করে নিয়েছেন।
আন্দোলনকারীদের প্রধান দাবি অনুযায়ী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন।
‘নিট’ (NEET-UG) কেলেঙ্কারির পর হতাশা ও মানসিক চাপে যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, তাঁদের প্রত্যেকের পরিবারকে ১ কোটি রুপি করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।
দেশজুড়ে শান্তিপূর্ণ আন্দোলনে যুক্ত ছাত্র ও যুবদের বিরুদ্ধে দায়ের করা সব আইনি পদক্ষেপ ও মামলা অবিলম্বে প্রত্যাহার করা হবে।