ইরানকে ঘিরে টানা সামরিক উত্তেজনার মধ্যে এবার দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা ও বোমাবর্ষণ আপাতত স্থগিত রাখা হবে।
বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ ঘোষণা দেন।
ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়’ অর্জন করেছে, তাতে কোনো সন্দেহ নেই।
যুদ্ধবিরতি ঘোষণার পর সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাতকারে এ মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় তিনি আরও বলেন, একটি চুক্তির আওতায় ইরানের সমৃদ্ধ করা ইউরেনিয়ামের ‘ঠিকঠাক দেখভাল’ করা হবে।
যুদ্ধবিরতি ভেস্তে গেলে কি আবার ইরানের বেসামরিক বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের আগের হুমকিতে ফিরে যাবেন—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প শুধু বলেন, ‘কী হবে, তা সময়ই বলে দেবে’।