এক্সে, রয়টার্স : গাজা পরিস্থিতি নিয়ে ‘নীরব’ থাকার অভিযোগ নাকচ করেছেন নোবেলজয়ী শিক্ষাকর্মী মালালা ইউসুফজাই। সম্প্রতি পাকিস্তানের সংগীতশিল্পী ও সমাজকর্মী শেহজাদ রায়ের সঙ্গে এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন তিনি, যা নিয়ে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাক্ষাৎকারে শুরুতে হালকা মেজাজে কথা বললেও পরে গাজা ইস্যুতে মালালার অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন শেহজাদ রায়। তিনি বলেন, অনেকেই মনে করেন গাজার পরিস্থিতি নিয়ে মালালা শুরুতে তেমনভাবে কথা বলেননি। জবাবে মালালা এই অভিযোগ প্রত্যাখ্যান করেন। তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ইসরাইলের পদক্ষেপের সমালোচনা করেছেন। পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রতীকী ব্যাজ (পিন) পরেও গাজা ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরেন। মালালা আরও বলেন, তিনি সবসময় সংঘাতে ক্ষতিগ্রস্ত শিশুদের পক্ষে কথা বলেন। উদাহরণ হিসেবে তিনি ইসরাইলি হামলায় ইরানের একটি স্কুলে নিহত মেয়েশিশুদের বিষয়টিও উল্লেখ করেন। তার ভাষ্য, অনেক সময় যাচাই-বাছাই ছাড়াই তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়, যা সঠিক নয়।
এশিয়া
গাজা ইস্যুতে নীরব থাকার সমালোচনার জবাব দিলেন মালালা
গাজা পরিস্থিতি নিয়ে ‘নীরব’ থাকার অভিযোগ নাকচ করেছেন নোবেলজয়ী শিক্ষাকর্মী মালালা ইউসুফজাই। সম্প্রতি পাকিস্তানের সংগীতশিল্পী ও সমাজকর্মী শেহজাদ রায়ের সঙ্গে এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন তিনি,