এপি : বর্তমান বিশ্বব্যবস্থা ভেঙে পড়ছে বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তার মতে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এই বিশ্বব্যবস্থা ভেঙে যাওয়ার একটি চরম উদাহরণ। এখানে দেশগুলো আন্তর্জাতিক নিয়ম ও আইনের তোয়াক্কা না করেই ক্রমবর্ধমানভাবে কাজ করছে। সিডনিভিত্তিক আন্তর্জাতিক নীতিবিষয়ক থিঙ্কট্যাংক লোউই ইনস্টিটিউট-এ দেওয়া এক বক্তৃতায় কার্নি বলেন, “ভূ-কৌশলগতভাবে প্রভাবশালী দেশগুলো ক্রমশ কোনও ধরনের আন্তর্জাতিক নিয়ম-কানুনের তোয়াক্কা না করে কাজ করে যাচ্ছে। আর তাদের এই আচরণের ফল ভোগ করতে হচ্ছে অন্যদের।” কার্নি আরও বলেছেন যে, বিশ্বব্যবস্থার এই বিশৃঙ্খলার চরম রূপ এখন সরাসরি মধ্যপ্রাচ্যে দেখা যাচ্ছে। তিনি মনে করেন, প্রভাবশালী দেশগুলোর এই লাগামহীন কর্মকাণ্ড আন্তর্জাতিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে।
এশিয়া
বিশ্বব্যবস্থা ভেঙে পড়ছে -- মার্ক কার্নি
বর্তমান বিশ্বব্যবস্থা ভেঙে পড়ছে বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তার মতে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এই বিশ্বব্যবস্থা ভেঙে যাওয়ার একটি চরম উদাহরণ।
Printed Edition