রয়টার্স : কৌশলগত পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে থাকা নিউ স্টার্ট চুক্তির মেয়াদ এক বছরের জন্য বাড়ানোর রাশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরোনো চুক্তি বাড়ানোর বদলে নতুন, আধুনিক ও উন্নত একটি চুক্তি নিয়ে কাজ করা উচিত বলে জানিয়েছেন ট্রাম্প। গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এমনটাই জানিয়েছেন তিনি। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেছেন, নিউ স্টার্টের মতো পুরোনো চুক্তি বাড়ানোর পরিবর্তে মার্কিন পারমাণবিক বিশেষজ্ঞদের দিয়ে একটি দীর্ঘমেয়াদি ও আধুনিক চুক্তি প্রণয়ন করা উচিত। তিনি নিউ স্টার্টকে ‘খারাপভাবে আলোচিত’ এবং ‘গুরুতরভাবে লঙ্ঘিত’ একটি চুক্তি হিসেবে উল্লেখ করেছেন। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রস্তাব দিয়েছিলেন, ২০১০ সালে স্বাক্ষরিত নিউ স্টার্ট চুক্তির অধীনে নির্ধারিত সীমা এক বছরের জন্য বজায় রাখা হোক।
এশিয়া
নিউ স্টার্ট চুক্তি
পুতিনের এক বছর চুক্তি বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের
কৌশলগত পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে থাকা নিউ স্টার্ট চুক্তির মেয়াদ এক বছরের জন্য বাড়ানোর রাশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরোনো চুক্তি বাড়ানোর বদলে নতুন,