গত বছরের মে মাসে ভারতের সঙ্গে সামরিক সংঘাতে দেশটির ‘লজ্জাজনক পরাজয়’ এবং পাকিস্তানি সশস্ত্র বাহিনীর বীরত্বকে স্মরণ করতে দেশজুড়ে ‘মারকা-এ-হক’-এর প্রথম বার্ষিকী পালিত হচ্ছে। এ উপলক্ষে পাকিস্তানজুড়ে নানা অনুষ্ঠান ও র্যালির আয়োজন করা হয়েছে।
‘মারকা-এ-হক’ (সত্যের লড়াই) বলতে ২০২৫ সালের ২২ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ভারতের সঙ্গে চলা ১৯ দিনের সামরিক সংঘাতকে বোঝানো হয়।
গত বছরের ৬ ও ৭ মে ভারতশাসিত জম্মু-কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার জের ধরে ভারত পাকিস্তানের ওপর উসকানিমূলক হামলা চালায়।
পালটা জবাবে ৮৭ ঘণ্টার তীব্র লড়াইয়ে পাকিস্তান ফ্রান্সের তৈরি রাফালসহ ভারতের আটটি যুদ্ধবিমান এবং কয়েক ডজন ড্রোন ভূপাতিত করার দাবি করে।