গত রাতে মার্কিন নৌবাহিনী একটি ইরানি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে দশজন নাবিককে আহত করেছে। ইরানের আধা-সরকারি মেহর সংবাদ সংস্থা জানিয়েছে, এখনও পাঁচজন নিখোঁজ রয়েছেন।
জানা গেছে, হামলাটি ওমানের হরমুজ প্রণালী ও মাকরান সাগরের জলসীমায় ঘটেছে। মিনাব কাউন্টির জলসীমার কাছে একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।
মেহরের প্রতিবেদনে বলা হয়েছে, এই পণ্যবাহী জাহাজটিতে মোট ১৫ জন নাবিক ছিলেন এবং ১০ জন নাবিক আহত হয়ে হাসপাতালে স্থানান্তরিত হয়েছেন। এদিকে, স্থানীয় গোষ্ঠী ও অনুসন্ধানকারী দলগুলো বাকি নাবিকদের অবস্থা জানার চেষ্টা করছে।