যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের তেল শোধনাগার ও বিদ্যুৎকেন্দ্রগুলোর মতো গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে বড় ধরনের যৌথ হামলার পরিকল্পনা করছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ-এর তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়েই এই সামরিক অভিযান চালানোর কথা ভাবা হচ্ছে, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেননি।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সিবিএস নিউজ জানায়, জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে এই বোমাবর্ষণের পরিকল্পনা করা হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো এতে চূড়ান্ত অনুমোদন দেননি।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও মার্কিন-ইসরাইল যুদ্ধের মধ্যে দেশটির জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এটিই হতে পারে এখন পর্যন্ত চালানো সবচেয়ে কঠোর সামরিক অভিযান। সোমবার বিশ্ব শেয়ারবাজার ও আর্থিক লেনদেন কেন্দ্রগুলো খোলার আগেই এই হামলা শেষ করার বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে।