দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় এক লেবানিজ সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার বিমান হামলার কয়েক ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
দৈনিক আল-আখবার পত্রিকা নিশ্চিত করেছে যে, দক্ষিণের আল-তিরি গ্রামে চালানো এই হামলায় তাদের প্রতিবেদক আমাল খলিল নিহত হয়েছেন।
তথ্যমন্ত্রী পল মরকোসও খলিলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Committee to Protect Journalists (সিপিজে) এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেছে যে, বুধবার দক্ষিণ লেবাননের আল তাইরিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দৃশ্যত লেবানিজ সাংবাদিক আমাল খলিল ও জেইনাব ফারাজকে লক্ষ্যবস্তু বানিয়েছে।
খলিল ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েল-হেজবুল্লাহ যুদ্ধের খবর সংগ্রহ করছিলেন এবং দক্ষিণ লেবাননের বিভিন্ন অংশ থেকে এই সংঘাতের বিষয়ে প্রতিবেদন তৈরি করছিলেন।
রেড ক্রস জানিয়েছে যে, তারা ধ্বংসস্তূপের নিচে থেকে আমাল খলিলের মরদেহ উদ্ধার করেছে।
বুধবারের শুরুতে, রিপোর্টার্স উইদাউট বর্ডারস বা আরএসএফ, খলিলকে উদ্ধারের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলি সেনাবাহিনীর ওপর অবিলম্বে চাপ প্রয়োগ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।
সূত্র: সিপিজে