গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : বরিশালের গৌরনদী উপজেলার হরিসেনা গ্রামে হাইব্রিড জাতের হলুদ চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন ঐ গ্রামের আদর্শ কৃষক শ্যামল খলিফা।

জানা যায়, গৌরনদীর পৌরসভার ৯নং ওয়ার্ডের হরিসোনা গ্রামের হায়দার আলী খলিফার ছেলে আদর্শ কৃষক শ্যামল খলিফা তার বাড়িতে পরিত্যক্ত ভিটায় হাইব্রিড জাতের হলুদ চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন, শ্যামল খলিফা জানান, আমাদের এ অঞ্চলে বাণিজ্যিক ভাবে হলুদ চাষ হয় না, শখের বসত গত বছর বাড়িরপাশে পরিত্যাক্ত ৩০ শতাংশ জমিতে চৈত্র মাসে নরসিংদী থেকে হাইব্রিড জাতের উচ্চ ফলনশীল হলুদ এনে চাষ করি, পুরো এক বছরের মাথায় এখন তিনি হলুদ তুলতে শুরু করেছেন, হলুদের ফলন ভালো হওয়ায় ৩০শতক জমিতে প্রায় ১০০ মন হলুদ তুলেছেন। শ্যামল খলিফা জানান, আমার ৩০ শতক জমিতে প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়েছে, বছর শেষে হলুদ তুলে বাজারে বিক্রিয় শুরু করি দাম প্রতি কেজি ৪৫/৫০ টাকা দরে বিক্রি হচ্ছে, তাতে আমার সকল খরচ বাদ দিয়ে প্রায় ১ লাখ টাকার উপরে লাভ হবে। তিনি আরো বলেন, হলুদ চাষের ওপর আমাদের প্রশিক্ষণ থাকলে ভালো হতোএ তিনি কৃষি অফিসের সহযোগিতা চান, হলুদ চাষে তিনি এ অঞ্চলের নতুন উদ্যোক্তা হিসাবে সকল আগ্রহী চাষীদের হলুদ চাষে সহায়তা করার আগ্রহ ব্যক্ত করেন। নতুন উদ্যোক্তা সফল কৃষক ও স্থানীয় কাশেমাবাদ বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে মেসাস আপন ট্রেডার্স এর মালিক শ্যামল খলিফার হলুদের ফলন দেখে একাধিক চাষী হলুদ চাষে আগ্রহ প্রকাশ করেছেন এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মো. সিকান্দার শেখ জানিয়েছেন, আমাদের উপসহকারী কর্মকর্তা গণ কৃষকদের পরামর্শ সহায়তা দিয়ে আসছেন এ কারণে নতুন নতুন চাষের প্রতি কৃষকরা আগ্রহী হয়ে উঠছেন আগামীতে চাষীদের হলুদ চাষের উপর ব্যাপক কার্যক্রম নেওয়া হবে বলে তিনি জানান।