গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : অতি বর্ষণের ফলে গৌরনদী উপজেলার নিম্ন অঞ্চলের বোরো ধান ব্যাপক ক্ষতি কৃষকের ক্ষতি পুষিয়ে ওঠা অসম্ভব হয় দেখা দিয়েছে।

উপজেলার সর্বত্র বোরো ধান কাটা শুরু এই মুহূর্তে ব্যাপক ঝড় বন্যা ও ভারী বর্ষণ হওয়ার ফলে উপজেলার নির্মাণ অঞ্চলে পানি জমেছে,কোথাও কোথাও বোরো ধান মাটির সাথে মিশে যাওয়ায় ধান পানিতে ডুবে গেছে, মেঘলা আকাশ ও অতি বর্ষণের ফলে কৃষকের ধান কাটা বন্ধ রয়েছে। বৈরী আবহাওয়া পরিষ্কার না হওয়া পর্যন্ত এসব কৃষক ফসল তুলতে পারবেনা ফলে মাঠে পানিতে তলিয়ে যাওয়া বাতাসে পড়ে যাওয়া ধান ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ভুক্তভোগি একাধিক কৃষক, তারা দাবি করছেন আমাদের অঞ্চলে অধিকাংশ জায়গায়, এক ফসলি মাঠ শুধু বোরোধান হয় সারা বছরের খাবারের ধান এই জমি থেকে আসে সেই পাকা ধান চোখের সামনে নষ্ট হয়ে গেল। আমরা সাড়া বছর ছেলে মেয়েদের কে নিয়ে কি খাব।

এ ক্ষতি পুষে ওঠা সম্ভব নয়। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা সেকান্দার শেখ জানান, এ চঞ্চলের কৃষকের ধান ঘরে তোলার সময় আর সে সময় অতি বৃষ্টির ফলে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। নিনমাঞ্চলের ক্ষতিটা বেশি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পাওয়া যায়নি পুরো হিসাবটা পেতে একটু সময় লাগবে বলে জানান।