কক্সবাজার সংবাদদাতা: সমুদ্র বেলা: বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহরের উদ্যোগে গত শুক্রবার (৩ এপ্রিল) মাসিক রুকন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে এবং সেক্রেটারি রিয়াজ মোঃ শাকিলের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা ওলামা জামায়াতের সভাপতি মাওলানা শফিউল হক জিহাদী ও শহর জামায়াতের নায়েবে আমীর শহিদুল আলম বাহাদুর। এছাড়া উপস্থিত ছিলেন শহর জামায়াতের নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, সহকারী সেক্রেটারি দরবেশ আলী মুহাম্মদ আরমান, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ শহীদুল্লাহ, মাওলানা আবদুর রশিদ, কামরুল হাসান, কর্মপরিষদ সদস্য বদিউল আলম, অধ্যক্ষ রফিকুল ইসলাম, আবু সায়েম মোহাম্মদ ফুরকান ও শহর শ্রমিক জামায়াতের সভাপতি আমিনুল ইসলাম হাসান।

প্রধান অতিথি জাহিদুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, বিএনপি সরকার সংবিধানের দোহাই দিয়ে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন নিয়ে টালবাহানা শুরু করেছে। অথচ গণভোটে প্রায় ৭০% জনরায় ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে স্পষ্ট সমর্থন দিয়েছে। এমন পরিস্থিতিতে সংবিধান সংস্কার সময়ের দাবি ও অপরিহার্য। তিনি অভিযোগ করেন, বিএনপি সরকার সংবিধান সংশোধনের অজুহাতে প্রায় ৭০% জনগণের রায়কে পাশ কাটিয়ে সংবিধান সংস্কারের প্রক্রিয়া এড়িয়ে যেতে চাচ্ছে।

তিনি আরও বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে আদর্শিক কর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অত্যন্ত জরুরি। সংগঠনের প্রতিটি স্তরে দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে কাক্সিক্ষত লক্ষ্য অর্জন সম্ভব।

বৈঠকে সংগঠনের চলমান কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।