গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে জেলা শহরে বিক্ষোভ কর্মসূচি ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি সংকট জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। তারা অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জ্বালানি গ্যাসের মূল্য স্থিতিশীল করার দাবি জানান। তারা আরও বলেন, জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

কক্সবাজার সংবাদদাতা:

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধের দাবিতে কক্সবাজারে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের গণমিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল পাঁচটায় কক্সবাজার পৌরসভার সামনে বিশাল গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। কক্সবাজার জেলা জামায়াতের আমীর মাওলানা নুর আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতা সুজা উদ্দিন, জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইউনূস, জেলা এনসিপি আহবায়ক আকারুল আলম, সদস্য সচিব ওমর ফারুক, কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসাইন। এসময় ১১দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মুলাদী (বরিশাল) সংবাদদাতা: শনিবার বিকেল ৪টায় বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি ও গণমিছিল অনুষ্ঠিত হয়। এতে জামায়াতসহ ১১ দলীয় রাজনৈতিক জোটের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা নায়েবে আমীর মাস্টার আবদুল মান্নান। বিশেষ অতিথি জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা সেক্রেটারি মাও: মাহমুদুন্নবি তালুকদার,কর্মপরিষদ সদস্য ও জেলা সহ-সেক্রেটারি মুহাম্মদ আজিজুর রহমান অলিদ। আরো উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন,জেলা কর্ম পরিষদ সদস্য সাইফুর রহমান,নুরুল হক সোহরাব হাফেজ কাউসার হোসাইন,জেলা ইউনিট সদস্য সাইফুল ইসলাম সাঈফী,মুজাহিদুল ইসলাম ইউসুফ, জাতীয় নাগরিক পার্টি বরিশাল জেলার যুগ্ন সদস্য সচিব আবেদ আহমেদ রনি। সভাপতিত্ব করেন জেলা মজলিসে শূরা সদস্য ও বাবুগঞ্জ উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম।

সমাবেশ শেষে একটি গণমিছিল রহমতপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে।

যশোর সংবাদদাতা: গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে যশোরে ১১ দলীয় জোটের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের গুরুত্বপূর্ণ কেন্দ্র জিরো পয়েন্ট জজ কোর্ট মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

সমাবেশে সভাপতিত্ব করেন যশোর-৪ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। সঞ্চালনা করেন যশোর জেলা সেক্রেটারি অধ্যাপক শামসুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে দুটি গুরুত্বপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়েছে একটি সংসদ নির্বাচন এবং অন্যটি গণভোট। গণভোটে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ তাদের মতামত দিয়েছেন, যা একটি স্পষ্ট গণরায়। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে বর্তমান সরকার সেই গণরায়কে অগ্রাহ্য করছে।

বিশেষ অতিথির বক্তব্যে যশোর-৬ আসনের সংসদ সদস্য মাওলানা মুক্তার আলী বলেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারে না। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এখন সময়ের অনিবার্য দাবি। সরকার যদি জনগণের মতামতকে সম্মান না করে, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়া দুর্বল হয়ে পড়বে। তিনি সকল রাজনৈতিক দল ও সামাজিক শক্তিকে জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন যশোর জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিক ,এনসিপির সমন্বয়কারী নুরুজ্জামান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, অফিস সেক্রেটারি নুর-ই আলী নূর আল মামুন, খেলাফত মজলিসের যুগ্ম সম্পাদক মুফতি রাশিদুল ইসলাম, সদর উপজেলা আমীর অধ্যাপক আশরাফ আলী এবং যশোর শহর আমীর মাওলানা ইসমাইল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল জজ কোর্ট মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনিহার চত্তরে যেয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদ কার্যকরের দাবি জানান।

জয়পুরহাট সংবাদদাতা : গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নেতৃত্বে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

শনিবার বিকেলে শহীদ ডা: আবুল কাশেম ময়দানে মিছিল পূর্ব বিশাল সমাবেশে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি হাসিবুল আলম লিটন ও এ্যাড. মামুনুর রশীদ, পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান, জেলা জামায়াতের অফিস সেক্রেটারী মাও: আনোয়ার হোসেন, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাও: সাইদুর রহমান, এবি পার্টির জেলা সেক্রেটারী বেলাল হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারী আনোয়ার হোসেন, এনসিপি'র সাংগঠনিক সম্পাদক ইসমাইল হাদী, এনসিপি'র নেতা বোরহান উদ্দিন, পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর মাও: সুজাউল করিম, সদর উপজেলা জামায়াতের আমীর মাও: ইমরান হোসেন, সেক্রেটারী মাও: জয়নাল আবেদীন, শহর জামায়াতের নায়েবে আমীর মাও: আব্দুর রহিম সহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

নোয়াখালী সংবাদদাতা : গণভোটের রায় ও ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট। বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে জোটের জেলা পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিনের পরিচালনায় গণমিছিল উত্তর সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার।

শনিবার বাদ আসর জেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে ১১ দলীয় জোটের ব্যানারে একটি বিশাল মিছিল বের করা হয়। এসময় নেতাকর্মীরা জুলাই বিপ্লবের চেতনা রক্ষা এবং গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে পৌরবাজারে গিয়ে একটি সংক্ষিপ্ত জনসভার মধ্যদিয়ে শেষ হয়।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্যজোটের অন্যতম শরিকদল, বাংলাদেশ খেলাফত মজলিশ নোয়াখালী জেলা উত্তরের সভাপতি মাওলানা ইউসুফ মাদানী, লেবার পার্টি নোয়াখালী জেলা সভাপতি জহিরুল হক, এনসিপি নোয়াখালী জেলা সদস্য সচিব কাজী মাইনুদ্দিন তানভীর, বাংলাদেশ খেলাফত মজলিশ নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি আব্দুল কাইয়ুম, ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর সেক্রেটারি বোরহান উদ্দিন প্রমুখ।