বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে গত ৯ই এপ্রিল বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখা ও ১১ দলের উদ্যোগে রংপুর নগরীতে প্রেসক্লাব চত্বরসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরন করা হয়েছে। এসময় প্রেসক্লাব চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগরী শাখার আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান বলেন, জনগণের প্রত্যাশা ছির একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও মানবিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা। তবে সরকার গণরায় উপেক্ষা করে সংবিধানের কাঠামোগত সংস্কারে পরির্বতে আংশিক সংশোধনের পথে হাটছে। জনগণের প্রত্যাশা পূরণ করতে দেয়া হয়নি। আমরা জুলাই গণঅভ্যুথানের চেতনায় ছাত্র-জনতাকে সাথে নিয়ে আন্দোলনে এগিয়ে যাবো।

এসময় জামায়াতে ইসলামীর রংপুর মহানগর সেক্রেটারী আনোয়ারুল হক কাজল, মহানগর সহকারী সেক্রেটারী আল আমীন হাসান, কোতয়ালী থানা আমীর ও ইতিহাস ঐতিহ্য ও তথ্য সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, জাতীয় নাগরিক পার্টির রংপুর মহানগর সদস্য সচিব আব্দুল মালেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন কাদেরী শান্তি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলমগীর নয়ন, জাতীয় ছাত্রশক্তির রংপুর মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।