‎আলহাজ্ব দুলাল সিদ্দিকীকে আহ্বায়ক ও নজরুল ইসলাম বাবলুকে সদস্য সচিব করে এশিয়া মানবাধিকার সংস্থার  ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

‎আজ রবিবার  "বোর্ড অফ পূণ-তফসিল বা মনোনীত সভার" পরিচালক ( অস্থায়ী)  জনাব মোঃ শিহাব খান এশিয়া মানবাধিকার সংস্থার ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।

‎কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহ্বায়ক এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়া, এডভোকেট আবদুল আউয়াল, মো. মাহবুব আলম, রাইসুল ইসলাম চন্দন, মো: সোহেল রানা, মোঃ ছাল সাবিউল কানন, সদস্যরা হলেন  এডভোকেট নিপা আক্তার, পারভেজ পাটোয়ারী, তানিয়া আক্তার প্রমূখ।

‎২০১৯ সালের ২৫ এপ্রিল মানবাধিকার ও জনগণের প্রতি রাষ্ট্রের ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে অরাজনৈতিক সংগঠন হিসেবে  এশিয়া মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠা করা হয়।

‎উল্লেখ্য যে, গত ২৬ মার্চ -২০২৬, এশিয়া মানবাধিকার সংস্থার নীতিনির্ধারণী ফোরামের জরুরি বৈঠকে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।