গৌরনদী (বরিশাল): আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন বরিশাল- ১(গৌরনদী-আগৈল ঝাড়া) আসন জামায়াত মনোনীত প্রার্থীর দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে উপজেলার নলচিরা ও শরিকল ইউনিয়নে এক বিশাল মটর সাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়।
জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান এর নেতৃত্বে উপজেলার নলচিড়া ইউনিয়ন থেকে শুরু করে শরিকল ইউনিয়নের বিভিন্ন সড়ক হাটবাজার ঘুরে সরিকল বন্দরে এসে মোটরসাইকেল শোভাযাত্রা হয়।
এ সময় নলচিরা ইউনিয়নের হাজীপাড়া দক্ষিণ পিংলা কাঠি, পিঙ্গলা কাঠি বাজার, নলচিড়া বাজার ও শরিকলবন্দরে পথসভায় বক্তব্য রাখেন প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, বরিশাল প্রেসক্লাব সভাপতি আধাপক আমিনুল ইসলাম খসরু, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ বায়জিদ শরীফ, ইউনিয়ন মাওলানা শফিকুল ইসলাম, সহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।
কালাই (জয়পুরহাট): জয়পুরহাটের কালাইয়ের মাত্রাই উচ্চ বিদ্যালয় মাঠে ৭ ফেব্রুয়ারি বুধবার ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আব্দুস সোবহানের সভাপতিত্বে জয়পুরহাট-২ আসনে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় সংসদ সদস্য প্রার্থী দাঁড়িপাল্লা নির্বাচনী জনসভা বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি, এমপি প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ- তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে এবং আল্লাহর আইন ও সৎলোকের শাসন কায়েমের জন্য দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বŸান জানান। সমাবেশে জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি এ্যাডঃ মামুনুর রশীদ, তারবিয়াত সেক্রেটারি ও হানাইল কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওঃ মাহমুদুল হাসান, কালাই উপজেলা আমীর মাওঃ মুনছুর রহমান,নায়েবে আমীর আব্দুর রউফ, নির্বাচন পরিচালক আক্কেলপুর উপজেলা আমীর শাফিউল আলম দিপু, সহকারি অধ্যাপক আব্দুল আলীম, জেলা জামায়াত নেতা মাওঃ মোঃ মিজানুর রহমান, আলহাজ্ব আব্দুর রহিম, সাবেক আমীর মাওঃ অধ্যক্ষ রেজাউল করীম, সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মোঃ রকিব উদ্দীন, যুব বিভাগের সভাপতি মোঃ খাইরুল ইসলাম, হিন্দু নেতা শ্রী ধীরেণ চন্দ্র বর্মন, সাবেক শিবির নেতা তাহরিম আল হাসান, শিবির নেতা সিহাব। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন সেক্রেটারি মাওঃ মোঃ জাকারিয়া হোসেন।
ঈদগাঁও (কক্সবাজার) কক্সবাজার-৩ তথা সদর, রামু ও ঈদগাঁও আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্য তথা জামায়াত মনোনীত প্রার্থী শহিদুল আলম ভিপি বাহাদুরের সমর্থনে বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ইসলামপুর ইউনিয়নে এ বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট ছলিম উল্লাহ বাহাদুর। ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার সিনিয়র শিক্ষক কারী আহমদ সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, বিশিষ্ট ব্যাংকার মিজানুর রহমান মিজান, ইসলামপুর ইউনিয়ন জামায়াত সভাপতি সাহাব উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কুমিল্লা : কুমিল্লা-৬ (কুমিল্লা মহানগর, কুমিল্লা সেনানিবাস, কুমিল্লা সদর ও সদর দক্ষিণ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
কুমিল্লা টাউন হল মাঠে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে নির্বাচনী ইশতেহার উপস্থাপন করেন কুমিল্লা মহানগর নায়েবে আমীর মোছলেহ উদ্দিন। ১৭ দফা ইশতেহার প্রথমে কুমিলা বিভাগ বাস্তবায়নের পরিকল্পনার কথা বলা হয়। এছাড়াও আধুনিক নগরায়ন, কুমিল্লা বিমান বন্দর চালু, জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনা, যানজট নিরসন, ঢাকার সাথে সরাসরি রেলপথ, শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্য খাতে গুরুত্ব, যোগাযোগ উন্নয়ন, বেকারত্ব নিরসন, কৃষক ও শ্রমিক জীবনোন্নয়ণ, নারী শিশু, প্রবাসী, গণমাধ্যম ও ধর্মীয় সম্প্রীতির কথা উল্লেখ করা হয় ইশতেহারে।
ইশতেহার শেষে সাধারণ জনতার প্রশ্নের উত্তর দেন কাজী দ্বীন মোহাম্মদ। ১৭টি বিষয় চিহ্নিত করে ন্যায় ও ইনসাফের কুমিল্লা গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
এসময় বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, ন্যাশনাল ডক্টরস ফোরাম কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা: মুজিবুর রহমান,কুমিল্লা সেন্ট্রাল মেডিক্যাল কলেজের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব নুর উদ্দীন আহমেদ, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজন, কুমিল্লা মহানগর শিবির সভাপতি হাছান আহমেদ, সাবেক কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া,এনসিপির কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান,ইঞ্জিনিয়ার সাঈদুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহাবুবুর রহমান। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে ১১ দলীয় জোটের নেতাকর্মীসহ সাধারণ জনতা উপস্থিত ছিলেন।
বড়াইগ্রাম (নাটোর): বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, বড়াইগ্রাম-বনপাড়া পৃথক উপজেলা বাস্তবায়ন, নাটোর থেকে সিরাজগঞ্জ পর্যন্ত রেলপথ নির্মাণ এবং কৃষি ভিত্তিক ক্ষুদ্র শিল্প ও ফিস প্রসেসিং সেন্টার নির্মাণসহ ১৬ দফা ভিত্তিক নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন নাটোর নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে জামায়াতের এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম। ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে বনপাড়া পৌর নির্বাচনী কার্যালয়ে ঘোষিত এ ইশতেহারে বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের পরিকল্পনা তুলে ধরেন তিনি। ইশতেহার ঘোষণা কালে আব্দুল হাকিম বলেন, আমি ক্ষমতার নয়, দায়িত্বের রাজনীতি করতে চাই।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি আবু বকর সিদ্দিক, গুরুদাসপুর উপজেলা আমীর প্রভাষক আব্দুল আলিম, মহাকাশ বিজ্ঞানী ও অবসরপ্রাপ্ত চীফ সায়েন্টিফিক অফিসার মো. ফজলুল হক, দিগন্ত টিভির সাবেক প্রযোজক আমিনুল ইসলাম শান্ত, এনসিপি’র জেলা সিনিয়র যুগ্ম সদস্য সচিব হাফিজুর রহমান ময়না, উপজেলা খেলাফত মজলিসের উপদেষ্টা মাওলানা ওমর ফারুক ও উপজেলা সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষাবিদ, চিকিৎসক, সমাজসেবক, শ্রমিক নেতা, ব্যবসায়ী, ১১ দলের বিভিন্ন পর্যায়ের নেতাসহ বিপুল সংখ্যক সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বেনাপোল : শার্শা উপজেলার হক কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সীমান্তবর্তী শার্শা বেনাপোল এলাকার বিদ্যমান সমস্যা, উন্নয়ন চাহিদা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও তথ্যপ্রাপ্তির প্রতিবন্ধকতা নিয়ে সাংবাদিকরা খোলামেলা আলোচনা করেন এবং গঠনমূলক পরামর্শ দেন।
মতবিনিময় সভায় মাওলানা আজীজুর রহমান বলেন, সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও আমাদের দেশে সাংবাদিকরা অবহেলার শিকার। ফলে তারা অর্থনৈতিক সংকটে ভুগছেন। অন্যায় আনুগত্যের চাপ ও বঞ্চনার শিকার হয়ে তারা দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, “আমি একজন সাধারণ মানুষ। প্রায় পাঁচ লক্ষ শার্শাবাসীর উন্নয়ন একার পক্ষে সম্ভব নয়। রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি সাংবাদিকদের মেধা, পরামর্শ ও সহযোগিতা ছাড়া মানুষের কল্যাণ নিশ্চিত করা যাবে না।
তিনি আরও বলেন, দল-মত ও শ্রেণি নির্বিশেষে শার্শার সকল মানুষের মধ্যে সততা ও ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতে চান তিনি। ঘুষ ও দুর্নীতিমুক্ত প্রশাসন এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন। শার্শাকে প্রতিহিংসা, হয়রানি ও মিথ্যা মামলা মুক্ত করে সকল ধর্ম ও শ্রেণির মানুষের জন্য নিরাপদ জনপদে পরিণত করার অঙ্গীকার করেন তিনি। পাশাপাশি খাল, বিল ও বাওড় দখলমুক্ত করে খনন ও সংস্কারের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন করে কৃষি উৎপাদন বৃদ্ধির পরিকল্পনার কথা জানান।
কুমারখালী (কুষ্টিয়া) : কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরতলীর বাটিকামারা সরকারি প্রাইমারি স্কুল থেকে সকাল ১১ মিছিল শুরু হয়। ১১দলীয় নির্বাচনী জোটের বিপুল সংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহনের মিছিলটি বাটিকামারা রেলগেট, খোকনমোড়, হলবাজার ঘুরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাস স্ট্যান্ডে সমাবেশে মিলিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমারখালী উপজেলা আমীর আফতাব উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মাজলিসে শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন।
প্রধান আলোচক ছিলেন কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমীর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও ৭৮ কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আফজাল হোসেন।
যুব জামায়াত নেতা মাসুদ রানার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কুষ্টিয়া ৪ (কুমারখালী-খোকসা) আসনের আসন পরিচালক সোহরাব উদ্দিন, কুষ্টিয়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কুমারখালী উপজেলা জামায়াতের তদারককারী কামরুজ্জামান মিয়া, বাগুলাট ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়াম্যান ও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা শামসুদ্দিন আহমেদ, উপজেলা সেক্রেটারি মামুনুর রশীদ, উপজেলা সহসেক্রেটারি আবুল আহসান সমসের, পৌর আমীর এ্যাডভোকেট রবিউল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সহকারী অর্থ সম্পাদক আশিকুল ইসলাম চপল, এনসিপির উপজেলা আহ্বায়ক অধ্যপক হেলাল উদ্দিন, বাংলাদেশ খিলাফত মজলিসের কুমারখালী উপজেলা সভাপতি হাফেজ মুফতি সাইফুল্লাহ খালিদ, সেক্রেটারি ফজলে নুর ডিকো।
অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী কলেজ কার্যক্রম সম্পাদক মোঃ ইমরান হোসেন, কুষ্টিয়া শহর শাখার সাবেক সভাপতি আমীর হোসেন জুয়েল, কুষ্টিয়া শহর সেক্রেটারি মোঃ আব্দুল্লাহ আল মামুন, কুমারখালী উত্তর শাখার সভাপতি রিয়াদ আল মাহমুদ, দক্ষিণ শাখার সভাপতি মোঃ হাবিবুল বাশার, পশ্চিম শাখার সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন জিম প্রমুখ।
কমলনগর (লক্ষ্মীপুর): আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে নির্বাচনী এলাকা কমলনগর উপজেলার হাজির হাটে একটি রেস্তোরাঁয় ইশতেহারে ঘোষণা করা হয়। এতে সমাজ সংস্কার, স্বাস্থ্যসেবা, নারী উন্নয়ন, কৃষি সম্প্রসারণ, নদী শাসন, শিক্ষা, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা ও দুর্নীতিবিরোধী কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
ইশতেহারে বলা হয়, সমাজ থেকে সকল প্রকার দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় দূর করতে কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম স্থাপন এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে নিয়মিত চিকিৎসা ক্যাম্প পরিচালনার প্রতিশ্রুতি দেওয়া হয়। ইউনিয়ন স্বাস্থ্য ক্লিনিকগুলো আধুনিকায়নের কথাও উল্লেখ করা হয়। নারী শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে নারী নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদান এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রয়োজনীয় সহায়তার অঙ্গীকার করা হয়।
গৌরনদী (বরিশাল): আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন বরিশাল- ১(গৌরনদী- আগৈল ঝাড়া) আসন জামায়াত মনোনীত প্রার্থীর দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে উপজেলার নলচিরা ও শরিকল ইউনিয়নে এক বিশাল মটর সাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়।
গত শনিবার ৭ ফেব্রুয়ারি সকাল ৯ টায় জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান এর নেতৃত্বে উপজেলার নলচিড়া ইউনিয়ন থেকে শুরু করে শরিকল ইউনিয়নের বিভিন্ন সড়ক হাটবাজার ঘুরে সরিকল বন্দরে এসে মোটরসাইকেল শোভাযাত্রা হয়।
এ সময় নলচিরা ইউনিয়নের হাজীপাড়া দক্ষিণ পিংলা কাঠি, পিঙ্গলা কাঠি বাজার, নলচিড়া বাজার ও শরিকলবন্দরে পথসভায় বক্তব্য রাখেন প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, বরিশাল প্রেসক্লাব সভাপতি আধাপক আমিনুল ইসলাম খসরু, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ বায়জিদ শরীফ, ইউনিয়ন আমীর মাওলানা শফিকুল ইসলাম, সহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।
নাঙ্গলকোট (কুমিল্লা) : বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোটের মক্রবপুর ইউনিয়নের আয়োজনে নির্বাচনী সমাবেশ শুক্রবার বিকেলে মক্রবপুর বাজার মাঠে অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী মক্রবপুর ইউনিয়ন আমীর ডাক্তার বেলাল আহম্মদের সভাপতিত্বে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনে ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত। প্রধান বক্তা ছিলেন জামায়াত নেতা ডক্টর দেলোয়ার হোসাইন।
জামায়াতে ইসলামী মক্রবপুর ইউনিয়ন সেক্রেটারি মাস্টার নুরুল আফসারের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিন, লেবার পার্টি চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমীর মাওলানা এস এম মহি উদ্দিন, পৌরসভা আমীর হারুনুর রশিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলা সহসভাপতি মাস্টার আব্দুল করিম, জামায়াত নেতা তারিকুল আকবর হেলাল, কাজী জগলুল আকবর শিপন, আব্দুল করিম, সাবেক ছাত্রনেতা মাহফুজুর রহমান, আশ্রাফ সাদিক, শাহাদাত হোসেন সবুজ, আব্দুল কাদের মৃধা, মক্রবপুর ইউনিয়ন ওলামা বিভাগ সভাপতি হাফেজ নূরুল আলম, তা’লিমুল কুরআন বিভাগ সভাপতি হাফেজ ফারুক হোসাইন প্রমুখ।
সিলেট: বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সিলেট-১ আসনে মাওলানা হাবিবুর রহমানের দাঁড়িপাল্লার সমর্থনে শুক্রবার বাদ জুময়া নগরীর আম্বরখানা পয়েন্টে লিফলেট বিতরণ, গণসংযোগ, পথসভা শাখা সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা পীর আব্দুল জব্বার, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা সানা উল্লাহ, ডা: মাওলানা মোস্তফা আহমদ আজাদ, এলডিপি মহানগর সভাপতি মোজাম্মেল হোসেন লিটন, জয়েন্ট সেক্রেটারি আব্দুল হাফিজ জামিল কোরেশী, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ রিয়াজ আল মামুন, বায়তুল মাল সম্পাদক প্রিন্সিপাল বদরুল আলম, প্রশিক্ষণ সম্পাদক মুফতি আব্দুস সালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম চৌধুরী ফুহাদ, মাওলানা শামসুল ইসলাম, শাব্বির আহমদ, মোহাম্মদ সিকন্দর আলী, মাওলানা আবুল কালাম, ক্বারী মাওলানা আনোয়ারুল হক, মাওলানা আব্দুল মুহাইমিন, মাওলানা জহুরুল হক, মাওলানা অলিউর রহমান, হাফিজ তারেক হাসান জাহেদ, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা হেলাল আহমদ, সাংবাদিক আকতার সাদিক চৌধুরী সহ ১১ দলীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভাপতি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার ৫৪ বছরে তিনটি রাজনৈতিক দলের শাসন দেখেছেন, এক একটি দল দীর্ঘ সময় ক্ষমতায় ছিলো। ক্ষমতা থাকাকালীন সময়ে দলগুলো দুর্নীতি করেছে, দেশের অর্থ পাচার করেছে, দলগুলোর নেতাকর্মীরা সন্ত্রাসী করেছে, বিভিন্ন অপরাধে জড়িত হয়েছে। তিনি দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সিলেট-১ আসনে মাওলানা হাবিবুর রহমানকে বিজয়ী করতে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।
বাগমারা (রাজশাহী) : রাজশাহীর-৪ (বাগমারা) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী আলহাজ ডা: আব্দুল বারী সরদার গতকাল গণিপুর ইউনিয়নে দিন ব্যাপি গণসংযোগ করেছেন। উপজেলা সদর ভবানীগঞ্জ থেকে বের হয়ে বাগমারা থানার মোড় দিয়ে তিনি স্থানীয় নেতাকর্মীদের সংগে নিয়ে রাস্তায়, মাঠে, গ্রাম ও বাজারে গণসংযোগ, দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় ও পথসভা করেছেন। এতে বাগমারা থানার মোড়, একডালা, আমতলী, লাউপাড়া, মহব্বতপুর মাদারীগঞ্জ মোহনগঞ্জসহ বিভিন্ন এলাকার ভোটারদের সাথে মতবিনিময় ও ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন সংসদ সদস্য প্রার্থী ডাঃ আব্দুল বারী। এ সময় বিভিন্ন শ্রেণির পেশার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে তার সাথে স্বাক্ষাতের ভিড় করেন। সাধারণ ভোটারদের মাঝে প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায়। অনেক ভোটার সরাসরি তার সঙ্গে মতবিনিময় করে নিজেদের প্রত্যাশা ও সমস্যা তুলে ধরেন।
তিনি ভোটারদের কথা গুরুত্ব সহকারে শুনেন এবং এসব সমাধানের আশ্বাস দেন তিনি। পরে মোহনগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে কর্মীদের নিয়ে এক পথসভায় মিলিত হন। পথসভায় জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ডাঃ আব্দুল বারী বলেন, বাগমারার মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চনা, দুর্নীতি ও অবহেলার শিকার। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সন্ত্রাস মুক্ত সমাজ, দখলদারী ও চাঁদাবাজি মুক্ত সুশাসন নিশ্চিতকরণ এবং বৈষম্যহীন সমাজ গঠনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি আস্তা রাখার আহ্বŸান জানান।
বিরামপুর : ফরিদগঞ্জ উপজেলার জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর -৪(ফরিদগঞ্জ) আসনের দাঁড়ি পাল্লা প্রতীক এর সংসদ সদস্য প্রার্থী পক্ষে জেলা জামায়াতে অফিস সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান জনসভায় বলেন, ইনসাফ ভিত্তিক সরকার গঠনে দাঁড়ি পাল্লায় ভোট চাই।
শুক্রবার (৬ফেব্রুয়ারি) বিকাল ৪টা ১২নং চরদুঃখিয়া ইউনিয়নের বিরামপুর হাইস্কুল মাঠে বিশাল জনসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রধান অতিথি তিনি বলেন, বিল্লাল মিয়াজী আপনাদের এমপি বা নেতা হতে চায়রনা, তিনি আপনাদের ভাই হতে চায়। দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে ও ইনসাফ এর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে, জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। জামায়াতে ইসলামী কোনদিন চাঁদাবাজি দুর্নীতি,দখলবাজি এবং ঘুষের বানিজ্য করেনা।
তাছাড়া ফরিদগঞ্জ উপজেরার দরিদ্র চাষা বুষা ও সকল শ্রেনী পেশার মানুষের ন্যায্য অধিকার বাস্তবায়নের লক্ষ্য দাঁড়ি পাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান, কারও হুমকি দুমকি আপনারা ভয় করবেন না। নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন এবং দাঁড়ি পাল্লায় ভোট দিবেন। আমরা ১৮ কোটি মানুষের ইনসাফ ভিত্তিক সরকার চাই। বেকার যুবক যুবতীর কর্মসংস্হানের ব্যবস্হা করতে চাই। পরিশেষে বাংলাদেশ সংস্কারে হ্যা ভোট দেওয়ার আহ্বান জানান। এবং আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণকে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।