জাতীয় নির্বাচনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রে বিন্দু সিটি করপোরেশন নির্বাচন। তবে সবচেয়ে বেশি আলোচনা ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন ডাকসুর ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম।

শুক্রবার (১ মে) সকালে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে সাদিক কায়েম উপস্থিত ছিলেন।

এরপর থেকেই সাদিক কায়েমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে প্রচার-প্রচারণা।

এদিকে ফেসবুকে ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন লেখেছেন, ‘ঢাকা সিটি দক্ষিণের মেয়র প্রার্থী হিসেবে ডাকসু ভিপি সাদিক কায়েমের নাম ঘোষণা।’