রাজবাড়ী সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ ১১ দলীয় ঐক্য জোট বিএনপি সরকার কর্তৃক গণভোটের রায় অমান্য করে জুলাই সনদ বাস্তবায়ন না করার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ী জেলা শাখা গত ১২ এপ্রিল রোববার বিকাল পাঁচটায় এক সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর এডভোকেট মো. নুরুল ইসলাম। মিছিলটি স্থানীয় আজাদী ময়দান থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ করে রেলগেট সংলগ্ন শহীদ স্মৃতি চত্বরে শেষ হয়। আজাদী ময়দানে মিছিল-পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মো. আলীমুজ্জামান এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন এডভোেেকট মো. নুরুল ইসলাম। সমাবেশে ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ হাসমত আলী হাওলাদার, জেলা সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশীদ, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সাইয়েদ আহাম্মদ খান, সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ হেলাল উদ্দিন, পাংশা উপজেলা আমীর মাওলানা সুলতান মাহমুদ, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি আবু তাহের এম তানভীর, যুব মজলিশের সেক্রেটারী হাসিবুল ইসলাম হাসিব, রাজবাড়ী জেলা এনসিপির যুগ্ম সচিব মো. আব্দুল্লাহ, খেলাফত মজলিসের জেলা আমীর মাওলানা মোবারক হোসেনসহ আরও অনেকে।
নোয়াখালী
নোয়াখালীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ১১ দলীয় ঐক্যজোট। বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ইসহাক খন্দকারের সভাপতিত্বে কর্মসূচিটি পরিচালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন।
১২ এপ্রিল রোববার বাদ আসর নোয়াখালী জেলা মডেল মসজিদের সামনে থেকে বিশাল এই মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নোয়াখালী পৌরবাজারের সামনে এক বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
বক্তব্যে জেলা আমীর ইসহাক খন্দকার বলেন, ‘জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। এটি জনগণের প্রাণের দাবি। এই দাবি উপেক্ষা করার সুযোগ নেই।’ নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিশ নোয়াখালী জেলা দক্ষিণ সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, উত্তর সভাপতি মাওলানা ইউসুফ আল মাদানী এবং জাতীয় নাগরিক পার্টি নোয়াখালী জেলা সদস্য সচিব কাজী মাঈন উদ্দিন তানভীর। লেবার পার্টি নোয়াখালী জেলা সভাপতি জহিরুল ইসলাম, এলডিপি নোয়াখালী জেলা সভাপতি মামুনুর রশিদ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নোয়াখালী শহর সভাপতি আব্দুল্লাহ আল মাহবুব, জামায়াতে ইসলামী নোয়াখালী শহর আমীর মাওলানা মো: ইউসূফ, ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর সভাপতি মুজাহিদুল ইসলাম এবং জেলা দক্ষিণ সভাপতি আরাফাত হোসেন সিফাত প্রমুখ।
বাগেরহাট
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ১১ দলীয় ঐক্য বাগেরহাট জেলার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল (রবি বার) বিকালে বাগেরহাট শহরের রেল স্টেশন চত্বরে জামায়াতের মাধ্যমে উক্ত কর্মসূচি শুরু হয়ে সংক্ষিপ্ত সমাবেশের পর ১১ দলের হাজার হাজার নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা সমূহ প্রদক্ষিণ শেষে শহরের আলিয়া মাদরাসা মোড়ে এসে কর্মসূচি সমাপ্ত করে।
ঝিনাইদহ
জুলাই জাতীয় সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। রবিবার বিকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রাচত্তর গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ঝিনাইদহ শহর আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা আমীর আলী আজম মো. আবুবকর। বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী আব্দুল আলীম, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, জেলা সহকারী সেক্রেটারি কাজী ছাগীর আহম্মেদ, সদর উপজেলা আমীর এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ড.হাবিবুর রহমান ও ঝিনাইদহ জেলা এনপিপির সদস্য সচিব শামসিল আরেফীন কায়সারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ভোলা
গণভোটের রায় অমান্যের অভিযোগ তুলে ভোলায় বিক্ষোভ সমাবেশ, মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে ১১ দলীয় জোট। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১২ এপ্রিল) বিকেল ৫টায় ভোলা প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে নেতাকর্মীরা শহরের বিভিন্ন এলাকা, দোকানপাট ও জনবহুল স্থানে গিয়ে সরকারের বিরুদ্ধে অভিযোগসংবলিত লিফলেট বিতরণ করেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকার গণভোটের রায় অমান্য করে জনগণের সঙ্গে প্রতারণা করছে। তারা বলেন, ঘোষিত জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি এবং ঘুম কমিশনসহ গুরুত্বপূর্ণ কমিশন বাতিলের উদ্যোগ জনগণের প্রত্যাশার পরিপন্থী। এসব সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বক্তারা অবিলম্বে জনমতের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানান।
মেহেরপুর
মেহেরপুরের ১১ দলীয় জোটের উদ্যোগে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুর জেলা মডেল মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষেণ শেষ বিক্ষোভ মিছিলটি শহরের ডা. শামসুদ্দোহা পার্কে গিয়ে শেষ হয়। মিছিলেন নেতৃত্ব দেন মেহেরপুর জেলার জামায়াতের সেক্রেটারি মোঃ ইকবাল হুসাইন, সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, মুজিবনগর উপজেলা আমীর মাওলানা খান জাহান আলী, গাংনী উপজেলা আমী ডাক্তার রবিউল ইসলাম, খিলাফত মজলিসের জেলার সেক্রেটারি আব্দুল গাফফার, মেহেরপুর পৌর আমীর সোহেল রানা ডলার, গাংনী পৌর আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, মেহেরপুর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুস সালাম, সদর উপজেলা এনসিপি মেহেরপুর যুগ্ম সম্পাদক আরিফ খান, সেক্রেটারি মাস্টার জাব্বারুল ইসলাম, মুজিবনগর উপজেলা সেক্রেটারি মোহাম্মদ খাইরুল বাশারসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নে সরকারের টালবাহানার প্রতিবাদে ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (১২ এপ্রিল) বিকেল ৪ টায় চুয়াডাঙ্গা টাউন মাঠ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে কবোরী রোড, সরকারি কলেজ রোড, কোর্ট রোড, ভিজে স্কুল রোড, শহীদ হাসান চত্তর, নিউমার্কেট হয়ে আবার টাউন মাঠে এসে শেষ হয়। এর এর আগে জামায়াতের জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান পরিচালনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, শতকরা ৭০ ভাগ জনতার গণভোটের রায়কে শতকরা ৫৩ভাগ ম্যান্ডেট পাওয়া দল যদি গায়ের জোরে অীস্বকার করতে চায়, তবে আবার জুলাই নেমে আসবে। জনতা সংসদ ভবন দখল নিবে। তিনি সরকারের প্রতি দ্রুত সময় থাকতে গণরায় নিয়ে তালবাহানা না করে পূর্ণাঙ্গ জুলাই সনদ বাস্তবায়ন করতে আহবান জানান।
হাটহাজারী (চট্টগ্রাম)
বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আবদুল জব্বার বলেছেন, “সত্তর ভাগ ভোটার গণভোটে জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়ে গণরায় দিয়েছে। কিন্তু ৫১ শতাংশ ভোটে গঠিত বিএনপি সরকার সেই গণভোটের রায় অমান্য করে জনগণের সাথে প্রতারণা করেছে।”
শনিবার (১১ এপ্রিল) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব আবদুর রহমান চৌধুরী, শিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেক্রেটারি ও চাকসু জিএস সাঈদ বিন হাবীব, বাংলাদেশ খেলাফত মজলিশ নেতা মাওলানা নাছির উদ্দীন মুনির, রাউজান উপজেলা জামায়াতের আমীর শাহজাহান মঞ্জু এবং হাটহাজারী উপজেলা আমীর অধ্যাপক আবদুল মালেক চৌধুরী।
ঠাকুরগাঁও
গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সাথে অনুষ্ঠিত ভোটের বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁওয়ে জামায়াতে ইসলামীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে ১১ দলীয় ঐক্যজোট ঠাকুরগাঁও জেলা শাখা।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত রোববার (১২ এপ্রিল) বিকালে বিপুল সংখ্যক নেতা কর্মীর অংশগ্রহণে শহরের পুরাতন বাস স্ট্যান্ড গোল চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। যা ঠাকুরগাঁও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা হয়ে পুনরায় পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন জোটের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও ঠাকুরগাঁও জেলা আমীর অধ্যাপক উদ্দিন প্রধান জেলা, জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির যুগ্ম আহবায়ক শামসুল ইসলাম, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি ইসমাইল বিন হায়দার। জামায়াতের ঠাকুরগাঁও শহর আমীর অধ্যক্ষ শামসুজ্জামান শাহ্ শামীম, সদর আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি এস.এম. আদিউল ইসলাম প্রমুখ। এ সময় ১১ দলীয় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
লালমনিরহাট
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে, লালমনিরহাটের ১১ দলের উদ্যোগে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার ১২ এপ্রিল বিকেলে লালমনিরহাট শহরের কেন্দ্রীয় বড় মসজিদ সংলগ্ন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে,শহর প্রদক্ষিণ শেষে। লালমনিরহাট মিশন মোড় চত্বরে বিশাল সমাবেশের মধ্য দিয়ে শেষ করা হয়। বক্তারা
অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নসহ ৯ দফা মেনে নেয়ার দাবি জানান, অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়েছে।
বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা জামায়াতের আমীর এডভোকেট আবু তাহের, জেলা সেক্রেটারি এডভোকেট মোঃ ফিরোজ হায়দার লাভলু, জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, সাবেক আমীর ও লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এডভোকেট আব্দুল বাতেন, জেলা সহকারী সেক্রেটারি ও ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফেজ শাহ আলমসহ ১১ দলীয় জোট নেতৃবৃন্দ।
কুষ্টিয়া
সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন ও জ¦ালানী সংকট নিরসনের দাবিতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যজোটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অন্িঠত হয়েছে। রোববার বিকালে কুষ্টিয়া শহরের চৌড়হাস থেকে মিছিলটি শুরু হয়ে মজমপুর রেলগেট হয়ে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যক্ষ খন্দকার একে এম আলী মুহসীন, সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার, কুষ্টিয়া সদর-৩ আসনের এমপি মুফতি আমীর হামজা, কুষ্টিয়া-২ মিরপুর ভেড়ামারা আসনের এমপি আব্দুল গফুর, কুষ্টিয়া-৪ আসনের এমপি আফজাল হুসাইন, কুষ্টিয়া শহর জামায়াতের আমীর মোঃ এনামুল হক, খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর সিরাজুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা সভাপতি আব্দুল লতিফ খান, এনসিপি কুষ্টিয়া জেলার প্রধান সমন্নয়ক জান্নাতুল ফেরদাউস টনি, এবি পার্টির মুখ্য সমন্বয়ক বেলাল মাহমুদসহ ১১ দলীয় ঐক্য এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের প্রত্যাশা অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। দেশের সিংহভাগ মানুষ যে রায় গনভোটের মাধ্যমে দিয়েছে তা অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি চলমান জ্বালানি সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। তাই জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।
ফেনী
গত রোববার বিকেলে জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোটের উদ্যোগে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এক বিরাট বিক্ষোভ মিছিল শহরের জহিরিয়া মসজিদ প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা আমীরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ১১দলীয় জোটের জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জামালপুর
গণভোট আদেশ বাস্তবায়ন ও জুলাই সনদ কার্যকর করার দাবিতে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বকশীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী ও ১১ দল। ১১ এপ্রিল শনিবার জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরে জনগণের মাঝে লিফলেট বিতরণ ও জনসংযোগের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়। দলীয় নেতা কর্মীদের নিয়ে লিফলেট বিতরণ কর্মসূচি তে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, জামালপুর জেলা শাখার সাবেক আমীর ও সদ্য সমাপ্ত ১৩শ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মুহাম্মদ নাজমুল হক সাঈদী। এ সময় তাঁর সাথে জামায়াতে ইসলামীর বকশীগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আওয়াল, পৌরসভার আমীর মাওলানা আবদুল মতিন, এনসিপির সমন্ব্য়ক অধ্যাপক মোসাদ্দেক হোসাইন মানিক, শ্রমিক নেতা হাজী রাসেল মাহমুদ সহ ১১ দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গাইবান্ধা
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোট গাইবান্ধার উদ্যোগে গত রোববার বিকেলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেয়ার জন্য নেতাকর্মীরা গাইবান্ধা পৌরপার্কের শহীদ মিনার চত্বরে এসে সমবেত হয়। মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যজোটের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল পূর্ব স্থানীয় পৌর শহীদ মিনারে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হকের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জাতীয় সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর জেলা আমীর মো. আব্দুল করিম সরকার, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নুরুন্নবী সরকার, সাঘাটা উপজেলা আমীর মাওলানা ইব্রাহিম হোসাইন, এবি পাটি জেলা নেতা মোস্তফা কামাল রন্জু, সুন্দরগঞ্জ উপজেলা আমীর মাওলানা শহিদুল ইসলাম, পলাশবাড়ি উপজেলার আবু বকর সিদ্দিক, বাংলাদেশ খেলাফত মসলিসের জেলা মুফতি ইদ্রিস বিন আনোয়ার, জাগপা জেলা সভাপতি জাহিদুল ইসলাম, খেলাফত মসলিস বাংলাদেশ অধ্যক্ষ গোলাম আজম, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক সহীহ আহমেদ ছোটন, এলডিপি জেলা সেক্রেটারি শেফালী বেগম, গাইবান্ধা পৌর আমীর অধ্যাপক ফেরদৌস আলম, জেলা ছাত্রশিবির সভাপতি ইউসুফ আল কারযাবি প্রমুখ।
মাগুরা
মাগুরায় ১১দলীয় জোটের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গণভোটের রায় ও জুলাই জাতীয় সদন বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১২ এপ্রিল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে মিছিল পূর্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু’র সঞ্চালনায় ও জেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ছাত্র নেতা সহকারী অধ্যাপক মাওলানা এম বি বাকেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুর রহমান, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ ফারুক হুসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা শাখার সভাপতি ও শালিখা উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান মোঃ ইব্রাহিম বিশ্বাস, পৌর জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মাওলানা আশরাফুল আলম বিডিবি মাগুরা জেলা শাখার সভাপতি কাজী আব্দুল আওয়াল সবুর, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মোঃ জুবায়ের হোসেন, এন সি পি’র জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ খায়রুল ইসলামসহ অন্যরা।
রোববার বিকালে আমতলা গণমুখি মাঠ থেকে মিছিলটি বের হয়ে নারকেলতলা মোড়.আসিফ চত্বর, কোট মোড়, নিউমার্কে মোড়, পাঁকা পুলের মোড় হয়ে নাজমুল সরণি হয়ে পূনরায় আমতলা গণমুখি মাঠে গিয়ে শেষ হয় মিছিলটি।
সাতক্ষীরা
সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিতে ও জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশ বক্তব্য রাখবেন, সদর-২ আসনের এমপি ও জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা, ডা মাহমুদুর রহমান,এনসিপির জেলা আহবায়ক কামরুজ্জামান বুলু, এবিপাটির জেলা সদস্য সচিব, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ওমর ফারুক, শহর আমীর জাহিদুল ইসলাম, সেক্রেটারী খোরশেদ আলম, সদর সেক্রেটারী হাবিবুর রহমানসহ কেন্দ্রীয়,জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখছেন।
বক্তারা, বিএনপি সরকারের নেওয়া জনস্বার্থ বিরোধী পদক্ষেক, নির্বাচনের আগে দেশবাসীকে দেয়া গণভোট বাস্তবায়নের আশ্বাস, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের কাছে দাবী জানান।
তাড়াশ (সিরাজগঞ্জ)
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার অনতম সদস্য সিরাজগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর আলহাজ্ব মালানা আঃ সালাম বলেছেন, বর্তমান সরকার বেশ কয়েকটি জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে দেশকে আবারও ফ্যাসিবাদী শাসনের দিকে নিয়ে যাচ্ছে। গণভোট অধ্যাদেশ বাতিল করে সরকার গণবিরোধী অবস্থান নিয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকালে তাড়াশ উপজেলা জামায়াতের রুকন বৈঠকে এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন দলটির আমির খম সাকলায়েন, এবং সঞ্চালক ছিলেন মোঃ শাহজাহান আলী।
শ্রীপুর (মাগুরা)
মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গণভোটের রায় ও জুলাই সদন বাস্তবায়নসহ বিভিন্ন দাবীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১ড় এপ্রিল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মাগুরা শহরের চৌরঙ্গী মোড় থেকে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমীর হাফেজ মাওলানা মোঃ লিয়াকত আলী খান, সহকারী সেক্রেটারী মাওলানা মারুফ কারখী, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট আজমত হোসেন,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সহকারী অধ্যাপক ফারুক হুসাইন, পৌর জামায়াতে ইসলামীর আমীর সহকারী অধ্যাপক আশরাফুল আলম, সদর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা আবুল বাসারসহ জেলা উপজেলা ও শহর জামায়াত শিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সিরাজগঞ্জ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কার্যক্রমের আওতায় সিরাজগঞ্জ জেলাতেও লিফলেট বিতরণ করেছে ১১ দলীয় ঐক্য তথা জামায়াত জোট। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চলমান কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়। শনিবার (১১ এপ্রিল) বাদ আসর জেলা শহরের দরগা রোডস্থ জেলা জামায়াতের কার্যালয় থেকে এ লিফলেট বিতরণ শুরু হয়। পরে শহরের বিভিন্ন সড়ক, বাজার, স্টেশন চত্বর, দোকানপাট, পথচারী এবং রিকশাচালকদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। এ সময় সাধারণ মানুষের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানানো হয়।
সিরাজগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলম, জেলা সহকারী সেক্রেটারি শহীদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ হাসান মুনসুর মিলন, শহর জামায়াতের আমীর আব্দুল লতিফ, শহর ছাত্রশিবিরের সভাপতি হাবিবুল্লাহ সরকারসহ অন্যান্য নেতাকর্মীরা।
ঘিওর (মানিকগঞ্জ)
গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশে জামায়াতে ইসলামী ঘিওর উপজেলা শাখা। গত শনিবার বিকেলে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঘিওরে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি ঘিওর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতাকর্মীরা গণভোটের রায় মেনে নিয়ে সংবিধান সংষ্কার পরিষদ গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে উপজেলা পাবলিক লইব্রেরীর সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।