বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পূর্ব থানার উদ্যোগে ১০ এপ্রিল ২০২৬ রোজ জুমাবার উত্তরার স্থানীয় একটি স্কুলে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে গৃহীত কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ৷

মহানগরী মজলিশে শূরা সদস্য ও উত্তরা পূর্ব থানা আমীর মাহফুজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে উক্ত প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারী ড. মুহাম্মদ রেজাউল করীম ৷

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও উত্তরা পূর্ব জোন পরিচালক মুহাম্মদ জামাল উদ্দিন এবং মহানগরী মজলিসে শূরা সদস্য ও উত্তরা পশ্চিম জোনের সহকারী পরিচালক মাহবুব আলম ৷ উত্তরা পশ্চিম থানা আমীর জনাব মাজহারুল ইসলাম ৷

প্রায় ৫ শতাধিক প্রতিযোগীর রেজিস্ট্রেশন ও মাসব্যাপী চলা কোরআন অধ্যয়ন প্রতিযোগিতা ক্যাম্পেইনের শেষে চূড়ান্ত মেধা যাচাই পরীক্ষায় উত্তরা পূর্ব থানার সকল রুকন, কর্মী, সহযোগী ও সর্বস্তরের জনশক্তিরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে ৷

উক্ত প্রতিযোগিতায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব থানা কর্মপরিষদ সদস্যবৃন্দ ও ওয়ার্ড নেতৃবৃন্দ ৷