নেতাকর্মীদের রাজপথে লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দীন বলেছেন, পার্লামেন্ট ও রাজপথে আমরা লড়বো। এ সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে।

নেতাকর্মীদের রাজপথে লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দীন বলেছেন, পার্লামেন্ট ও রাজপথে আমরা লড়বো। এ সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে।

নেতাকর্মীদের রাজপথে লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দীন বলেছেন, পার্লামেন্ট ও রাজপথে আমরা লড়বো। এ সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে।নেতাকর্মীদের রাজপথে লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দীন বলেছেন, পার্লামেন্ট ও রাজপথে আমরা লড়বো। এ সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর লালমাটিয়া উইমেন'স ভলানট্যারি এসোসিয়েশনে মোহাম্মদপুর পূর্ব থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইউনিট প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, জ্বালানি মন্ত্রীর তেলের দাম বৃদ্ধি না করার অঙ্গীকার করে সংবাদ সম্মেলনের ৬ ঘণ্টার মধ্যেই দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে।

জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে সেলিম উদ্দীন বলেন, সংসদে বিএনপি যে আসন পেয়েছে সেটা ছিলো জামায়াতের আসন সংখ্যা। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তা পরিবর্তন করে দেয়া হয়েছে।

মোহাম্মদপুর পূর্ব থানা জামায়াতে ইসলামীর আমির মহানগরী উত্তরের মজলিস ই শুরা সদস্য মশিউর রহমানের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি আনিসুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান। দারসুল কুরআন পেশ করেন উলামা বনানী সেন্ট্রাল মসজিদের খতিব মাওলানা আবুল কালাম আজাদ।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মহানগরী উত্তরের মজলিস ই শুরা সদস্য ডা. শফিউর রহমান, মধ্য থানা আমির মাশিউর রহমান, পূর্ব থানা কর্মপরিষদ সদস্য মোঃ সুলাইমান, হাওলাদার আহমদ আলী, মাও সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, ফরহাদ আলম, এবিএম আব্দুর রব, এছাড়াও ওয়ার্ডের দায়িত্বশীলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।