বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জাতীয় নির্বাচনের পর সংগঠনের দাওয়াতী কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করতে হবে। তিনি প্রত্যেকটি মহল্লা ও অলিতে গলিতে দাওয়াতী ইউনিট গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি বলেন, একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠার জন্য পরিবারের প্রতিটি সদস্যকে দ্বীন কায়েমের পথে সম্পৃক্ত করা অপরিহার্য। এ লক্ষ্যে ইউনিট দায়িত্বশীলদের আন্তরিকতা, দক্ষতা ও সময়োপযোগী ভূমিকা পালনের আহ্বান জানান।

থানা আমীর মুহাম্মদ আবদুল গফুরের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর ডাক্তার আবদুল মতিন তালুকদার, সেক্রেটারি সরওয়ার জাহান সিরাজি, এসিস্ট্যান্ট সেক্রেটারি ফজলে এলাহী মুহাম্মদ শাহীন, ২৮নং ওয়ার্ড আমীর কবির আহমদ, ২৯নং ওয়ার্ড আমীর মুহাম্মদ ইব্রাহীম, ৩০নং ওয়ার্ড আমীর হারুন অর রশিদ দিদার প্রমুখ।