বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ, এইচ, এম হামিদুর রহমান আযাদ বলেছেন, পবিত্র রমযান মাস সিয়াম সাধনার মাস, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস, এই মাসে পবিত্র কোরআন নাযিল হয়েছে, কোরআন মানব জাতির মুক্তির দিশারি, পবিত্র রমযান মাসে তাকওয়া অর্জনের মাধ্যমে আল্লাহর রঙ্গে রঙ্গিন হতে হবে। রমযান মাসই তাকওয়া অর্জনের সর্বোত্তম মাধ্যম।
বুধবার (১২ মার্চ ) মহেশখালী উপজেলা দক্ষিণের হোয়ানক ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ও গুনিজনদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
তিনি বলেন, মুসলিমের ঘরে জন্ম নিলেই মুসলমান হয়ে গেলাম তা নয়, মহান আল্লাহর গোলামীর মাধ্যমে কাজে, কর্মে, সমাজে দাওয়াতের মাধ্যমে সমাজ থেকে সংসদ ভবন পর্যন্ত কোরআনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে ঝাপিয়ে পড়তে হবে।
হামিদুর রহমান আযাদ আরো বলেন, তাকওয়া অর্জনের মাধ্যমে খাঁটি মুমিন হতে হবে। নামাজ, রোযা ও ইসলামী আন্দোলনের মাধ্যমে কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হওয়ার তিনি আহবান জানান।
ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল মালেকের সভাপতিত্বে সেক্রেটারি সৈয়দ কবিরের পরিচালনায় ইফতার মাহফিলে বক্তব্য প্রদান করেন, কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ জাকের
হোছাইন, মহেশখালী দক্ষিণের আমীর মাষ্টার শামিম ইকবাল, নায়েবে আমীর মাষ্টার আজিজুল হক, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহিম, মাষ্টার আক্তার কামাল, মোঃ চৌধুরী, আব্দুস শাকুর, মাওলানা আজিজুল হক, আমির হামজা, সেকান্দর বাদশা, জাফর আহমেদ, আব্দুর রশিদ, আব্দুল খালেক।
এর আগে দুপুর ২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত হোয়ানক বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলদের সমাবেশে প্রধান অতিথি হিসেবেও তিনি উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।