গাজীপুর মহানগর সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মো: খায়রুল হাসান বলেছেন, ফ্যাসিবাদের পথ অন্ধকার পথ এই পথ হারিয়ে যাওয়ার পথ। ফ্যাসিবাদের পথে হাটলে ৫ আগষ্টের করুন পরিণত ভোগ করতে হবে।
গতবৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণ খলাপাড়ায় ইফতার মাহফিলে জামায়াত ইসলামীর কর্মীদের ওপর হামলার প্রতিবাদ বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপিকে উদ্দেশ্য করে তিনি উপরোক্ত কথা বলেন।
খায়রুল হাসান বলেছেন বলেন, ৫ আগষ্ট পরবর্তী নতুন বাংলাদেশে কোন হানাহানি হবেনা সংঘাত থাকবেনা সকল প্রকার জুলুম বৈষম্যের অবসান ঘটবে এটাই দেশবাসীর প্রত্যাশা ছিল। কিন্তু আমরা গভীরে উদ্বেগের সাথে লক্ষ্য করছি আমাদের সাথে দীর্ঘ দিনের রাজনৈতিক মিত্র বন্ধু সংগঠন বিএনপি এবং তার অংগ সংগঠন সেই আওয়ামী ফ্যাসিবাদের পথে হাটছে।
আজ ১৪ মার্চ শুক্রবার জুমার পর কালিগঞ্জ সদর উপজেলা হাসপাতালের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে সোনালী ব্যাংকের মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি এড. তাজুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আইন বিষয়ক সম্পাদক মাস্টার মোখলেছুর রহমান। অন্যান্যোর মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মো: আফতাব উদ্দিন, মাওলানা বদিউজ্জামাল, পৌরসভা আমীর মাওলানা আমিমুল এহসানসহ ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ ও ছাত্রনেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী ।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন রোজাদার জামায়াত কর্মীদের ওপর কাপুরুষোচিত হামলা অত্যান্ত গর্হিত এবং ন্যাক্কারজনক।এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবি করছি। #