শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলা সদরের আতকাপাড়া গিরিপথ ফিলিং স্টেশনে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য জামায়াত নেতা মাসুম মোস্তফার ওপর হামলা ও তার ব্যক্তগত গাড়ি ভাঙচুর এর ঘটনা ঘটেছে।
জানা গেছে, এ সময় উপজেলা জামায়াতের নায়েবে আমীরসহ কয়েকজনের ওপর হামলা চালানো হয় এবং মাসুম মোস্তফার গাড়ি ভাঙচুর করা হয়। এছাড়া তাকে অবরোধ করে রাখা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
মাসুম মোস্তাফা জানান, প্রায় শ’খানের লোক নিয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসতিয়াক আহমেদ বাবুর নেতৃত্বে এ হামলা চালানো হয়। এর আরও একদিন আগে থেকে তারা বিভিন্ন উত্তেজনামূলক শ্লোগানে মিছিল করছিলো। এ সময় মাসুম মোস্তাফার উপরেও হামলার চেষ্টা করা হয় পরে জামায়াতের লোকজন তাকে উদ্ধার করে মসজিদে নিয়ে যায় ও পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে করে পূর্বধলায় পৌঁছান।
জানতে চাইলে পূর্বধলা উপজেলার নির্বাহী অফিসার তাসনিম জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনা শুনে তাৎক্ষণিক পুলিশ দিয়ে আমার গাড়িতে উঠিয়ে এমপি মহোদয়কে উপজেলা সদরে পৌঁছে দেই।
এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা জামায়াতের নেতৃবৃন্দ। এক যৌথ বিবৃতিতে জেলার নেতৃবৃন্দ বলেন,দেশে এখন নানান সংকট চলছে। এসময় যারা জামায়াতের সংসদ সদস্যের গাড়িতে হামলা করেছে তারা দেশর স্থিতিশীলতা চায়না। বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, আমরা প্রশাসনের নিকট আহবান জানাই দ্রুত হামলায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুণ।না হয় কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে এর দায়ভার প্রশাসনকে নিতে হবে।