নবগঠিত প্রেসক্লাব পাবনার খবর বিভিন্ন সংবাদপত্র ও ইলেকট্রনিক্স মিডিয়া প্রচারিত হলে পাবনার সর্বস্তরের জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়। সকাল থেকে শহরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক , সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শহরের প্রধান সড়ক এ হামিদ রোডের কার্যালয় ক্লাব নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানাতে আসেন ।
পাবনা জেলা গণসংহতি আন্দোলন-এর জেলা সমন্বয়ক জুলহাস নাঈম পাব -এর নেতৃত্বে প্রেসক্লাব পাবনা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ক্লাবের নির্বাহী কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান ,পাবনার জোনাকি সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের পক্ষ থেকে সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, নাগরিক কমিটির নেতৃবৃন্দ, অ্যাম্বুলেন্স মালিক সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ব্যস্ততার কারণে ক্লাবের সভাপতি ও সেক্রেটারিকে মোবাইল ফোনের মাধ্যমে, ভিন্ন ভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
উল্লেখ্য, গত ১৫ মার্চ শহরের হামিদ রোডে আল আকসা মার্কেটে প্রেসক্লাব পাবনা আত্মপ্রকাশ করে। ২১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির সভাপতি সোহেল রানা বিপ্লব সাধারণ সম্পাদক হিসেবে রফিকুল আলম রঞ্জু নির্বাচিত হন।