হাতিরঝিল প্রভাতী সংঘের প্রাতঃভ্রমণকারী ও ভোরের শরীর চর্চায় অংশগ্রহনকারী সদস্যদের সাথে নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও ঢাকা সিটি উত্তরের মেয়র পদপ্রার্থী জনাব মোহাম্মদ সেলিম উদ্দিনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হাতিরঝিল প্রভাতী সংঘের প্রাতঃভ্রমণকারী ও ভোরের শরীর চর্চায় অংশগ্রহনকারী সদস্যদের সাথে নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও ঢাকা সিটি উত্তরের মেয়র পদপ্রার্থী জনাব মোহাম্মদ সেলিম উদ্দিনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ ফজরের সালাতের পর হাতিরঝিল মহানগর প্রজেক্ট অংশের পাবলিক ইয়ার্ডে প্রাতঃভ্রমন ও শরীর চর্চা শেষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও ঢাকা সিটি উত্তরের মেয়র পদপ্রার্থী জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন।

সভাপতিত্ব করেন হাতিরঝিল প্রভাতী সংঘের সভাপতি,বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক হারুন অর রশীদ দুলাল।

মতবিনিময় সভায় অত্যন্ত প্রানবন্ত পরিবেশে মোহাম্মদ সেলিম উদ্দিন নগর উন্নয়ন ও নাগরিক সেবায় তার গৃহিত নানা পদক্ষেপ ও পরিকল্পনার কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি মাদক ও সামাজিক অবক্ষয় রোধে সুস্থ-সবল দেহ নিয়ে একটি সুন্দর সমাজ বিনির্মানে ভূমিকা রাখার ক্ষেত্রে হাতিরঝিল প্রভাতী সংঘের নিয়মিত শরীর চর্চার এ আয়োজনকে যুগান্তকারী আয়োজন বলে অবিহিত করেন।

হাতিরঝিল প্রভাতী সংঘের যাবতীয় কার্যক্রম ও উদ্যোগে এবং অত্র এলাকার সামাজিক ও মানবিক সকল প্রয়োজনে তার টিম সর্বদা সক্রিয় থাকবে বলেও তিনি উল্লেখ করেন। এবং খুব দ্রুত সময়ের মধ্যে অত্র এলাকার সুবিধাবঞ্চিত মানুষদের জন্য তিনি একটি বড় পরিসরের মেডিকেল ক্যাম্প আয়োজন করবেন বলেও ঘোষণা দেন।

মতবিনিময় সভায় সেলিম উদ্দিনের বক্তব্যকে সমর্থন জানিয়ে হাতিরঝিল প্রভাতী সংঘের দায়িত্বশীল এবং সদস্যগণও জনাব সেলিম উদ্দিনের নগর উন্নয়ন ও নাগরিক সেবায় তার গৃহিত নানা পদক্ষেপ বাস্তবায়নে পাশে থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য প্রদান করেন।

মতবিনিয় সভায় আরো উপস্থিত ছিলেন, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ফজলে আহমদ ফজলু, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মু. খালেদ সাইফুল্লাহ্ তারেক, হাতিরঝিল প্রভাতি সংঘের সিনিয়র সহ-সভাপতি মোঃ রেহান মিয়া, সহ-সভাপতি, শফিকুর রহমান, তৌফিক আহম্মেদ হিরন, শেখ মুস্তাফিজুর রহমান,সাধারণ সম্পাদক লিয়াকত আলী মোল্লা,কোষাধ্যক্ষ, মোঃ আব্দুল কুদ্দুস,উপদেষ্টা ইঞ্জিঃ এম এ রশীদ, জনাব আশরাফ হোসাইন, মজিবর রহমান।

সভায় হাতিরঝিল প্রভাতী সংঘের শতাধিক সদস্য ও স্থানীয় আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।