বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, বিগত সরকারের হস্তক্ষেপে পরিকল্পিত ভাবে জামায়াতকে হারিয়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) লালমনিরহাট জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত দায়িত্ব শীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

একজন উপদেষ্টা কর্তৃক জামায়াতকে মেইন স্ট্রিমে যেতে না দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, তার কথা থেকে স্পষ্ট হয়, বিগত সরকারের হস্তক্ষেপে পরিকল্পিত ভাবে জামায়াতকে হারিয়ে দেয়া হয়েছে। এ প্রক্রিয়ায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই এ সংগঠনে কাজ করি। এখন থেকে পুরো শক্তি নিয়ে সাংগঠনিক কাজ এগিয়ে নিতে হবে, ইসলামের সুমহান দাওয়াত প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে।

জেলা আমীর এ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলুর সঞ্চালনায়, এ সমাবেশে আরো উপস্থিত ছিলেন হাতীবান্ধা ও পাটগ্রামের নমিনি মোঃআনোয়ারুল ইসলাম রাজু সাবেক জেলা আমীর ও রংপুর - দিনাজপুর অঞ্চলের ইউনিট সদস্য অ্যাডভোকেট আব্দুল বাতেন ও সাবেক আমীর প্রভাষক আতাউর রহমান। জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম প্রমুখ।