বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আমাদের মূল পরিচয় আমরা আল্লাহর খলিফা। মানবতার কল্যাণে আমাদের কাজ করতে হবে। তবে তার জন্য সবার আগে আমাদের নিজেদের গঠন করতে হবে। তারপর দাওয়াতী কাজ করতে। লেখালেখি,গান, নাটক রচনা ও পরিবেশনের সাথে সাথে ব্যক্তিগত চরিত্রে সেই সুন্দরের প্রতিফলন ঘটাতে পারলেই মানুষ আমাদের দাওয়াতে সাড়া দিয়ে আমাদের আদর্শ গ্রহণ করবে। ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে শোষণ মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন সফল হবে।
গতকাল শুক্রবার রাজধানীর শহীদ মতিউর রহমান নিজামী মিলনায়তনে বিসিএর মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন। বিসিএর সভাপতি আবেদুর রাহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলনমেলায় স্বাগতম বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি ইবরাহীম বাহারী।
দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি সাইফুল্লাহ মানছুর বিশেষ অতিথির বক্তব্যে বলেন, অনেকটা ত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্রকে ব্যর্থ করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র ও তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। সাংস্কৃতিক কর্মীদের এ বিষয়ে সচেতনতার পাশাপাশি সক্রিয় ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ কালচারাল একাডেমির আজকের সুন্দর এই অনুষ্ঠান আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।
স্বাগত বক্তব্যে ইবরাহীম বাহারী বলেন, কবি মতিউর রহমান মল্লিকের ভাষায় আহ্বান জানাচ্ছি, ‘এখনো মানুষ মরে পথের পরে কি করে তাহলে তুমি নিবে বিশ্রাম।’ অর্থাৎ ৫আগস্ট ২০২৪এর পর আমাদের সংগ্রাম শেষ হয়নি। আমাদের কলমকে আরো শানিত করতে হবে, সত্য ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠাতার সংগ্রাম চালিয়ে যেতে হবে। কাংখিত লক্ষ অর্জন করার আগে বিশ্রামের সুযোগ নেই।
দরসুল কুরআন পেশ করেন অধ্যাপক আব্দুস সামাদ। তিনি বলেন, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করলেই মানুষ দুনিয়া, আখেরাতে সুখে থাকবে। জান্নাতবাসী ও জাহান্নামবাসীরা কখনো সমান নয়, জান্নাতবাসীরাই প্রকৃত সফলকাম।
সভাপতির বক্তব্যে আবেদুর রহমান সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, সাহিত্য সংস্কৃতি কর্মীরা হলেন সমাজের সবচেয়ে সচেতন অংশ। তারা সতর্ক পাহারাদারের ভূমিকা পালন করলেই রাজনীতি দুর্বৃত্তরায়নমুক্ত হবে।
রাজপথে লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার আহ্বান : নেতাকর্মীদের রাজপথে লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মো. সেলিম উদ্দীন বলেছেন, পার্লামেন্ট ও রাজপথে আমরা লড়বো। এ সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর লালমাটিয়া উইমেন’স ভলানট্যারি এসোসিয়েশনে মোহাম্মদপুর পূর্ব থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইউনিট প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, জ্বালানিমন্ত্রীর তেলের দাম বৃদ্ধি না করার অঙ্গীকার করে সাংবাদিক সম্মেলনের ৬ ঘণ্টার মধ্যেই দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে।
জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে সেলিম উদ্দীন বলেন, সংসদে বিএনপি যে আসন পেয়েছে সেটা ছিলো জামায়াতের আসন সংখ্যা। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তা পরিবর্তন করে দেয়া হয়েছে।
মোহাম্মদপুর পূর্ব থানা জামায়াতে ইসলামীর আমির মহানগরী উত্তরের মজলিস ই শুরা সদস্য মশিউর রহমানের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি আনিসুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি
কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান। দারসুল কুরআন পেশ করেন উলামা বনানী সেন্ট্রাল মসজিদের খতিব মাওলানা আবুল কালাম আজাদ।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মহানগরী উত্তরের মজলিস ই শূরা সদস্য ডা. শফিউর রহমান, মধ্য থানা আমির মাশিউর রহমান, পূর্ব থানা কর্মপরিষদ সদস্য মোঃ সুলাইমান, হাওলাদার আহমদ আলী, মাও সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, ফরহাদ আলম, এবিএম আব্দুর রব, এছাড়াও ওয়ার্ডের দায়িত্বশীলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।