তেজগাঁও উত্তর থানার উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে, নাখালপাড়ার ঐতিহ্যবাহী হাজী মরণ আলী কামিল মাদ্রাসার মিলনায়তনে এক ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী উত্তর আমীর এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন।

উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও হাতিরঝিল অঞ্চল পরিচালক হেমায়েত হোসেন। সভাপতিত্ব করেন মহানগরীর শুরা সদস্য, তেজগাঁও উত্তর থানার আমীর এবং ২৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাফেজ মোঃ আহসান উল্লাহ।

সমাবেশে কুরআনের দারস পরিবেশন করেন মহানগরীর শুরা সদস্য, বৃহত্তর তেজগাঁও শিল্পাঞ্চল থানা সাবেক আমীর ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ মিজানুর রহমান।

থানা সেক্রেটারী রাসিবুল হক নাসিফের পরিচালনায় উক্ত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য এনামুল হক, ইঞ্জি. মহসিন খান, মোফাজ্জল হোসেন রকি, ইউনুস শেখ, সোলাইমান হোসেন, ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম, কামরুল হুদা শামীম, মাস্টার নজরুল ইসলাম, নোমান উদ্দিন, আমিনুল ইসলাম, মাওঃ নূর উদ্দিন, ফারুক হোসেন, ওমর ফারুক রিয়াদসহ ওয়ার্ড ও থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।