পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি তার দল গণসংহতি আন্দোলনের ‘প্রধান সমন্বয়কারী’র পদ থেকে পদত্যাগ করেছেন।নতুন প্রধান সমন্বয়কারী হলেন আবদুর রশীদ নিলু।
শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর হাতিরপুলে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে দলের নতুন প্রধান সমন্বয়কারীর দায়িত্বের বিষয়ে অবহিত করা হয়।
২৯ আগস্ট ২০০২ সালে ‘জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান’ নিয়ে যাত্রা শুরু করে গণসংহতি আন্দোলন। দীর্ঘ আইনি ও সাংগঠনিক প্রক্রিয়া শেষে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের নিবন্ধন পায় দলটি।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের শরিক হিসেবে দলের প্রতীক মাথাল নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন জোনায়েদ সাকি।