কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা : কলারোয়ায় ১দিনে দুটি মাদরাসার নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে। গত শনিবার উপজেলার সরসকাটি দাখিল মাদরাসা ও পৌরসভার মুরারীকাটি দাখিল মাদরসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদরাসা দুটির ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা -কলারোয়া)আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি।
এ সময় বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, কলারোয়া উপজেলা নিবার্হী অফিসার জনাব মোঃ আরিফুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ ওসমান গণি, কলারোয়া উপজেলা আমীর মাওলানা কামরুজ্জামান, কলারোয়া আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আহম্মদ আলী, পৌর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু ও দৈনিক ইত্তেফাকের সাংবাদিক মোঃ সাইদুর রহমান প্রমুখ।