বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা শাখার সাবেক আমীর, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মোস্তফা কামালের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গত ২০ এপ্রিল সকাল সাড়ে ৮টায় মরহুমের প্রথম নামাজে জানাজা চরফ্যাশন উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হাজার হাজার লোকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন আমীরে জামায়াতের প্রতিনিধি সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য এবং বরিশাল অঞ্চল পরিচালক এডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল।

জানাযা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মো. বাবর, বরিশাল জেলা জামায়াতের আমীর ও বরিশাল অঞ্চল টিম সদস্য অধ্যাপক আব্দুল জব্বার, ভোলা জেলা জামায়াতের আমীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো. জাকির হোসাইন, জেলা জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো. হারুনুর রশিদ, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ঢাকা মহানগরীর উত্তর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মহিবুল্লাহ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেনারেল সেক্রেটারি নিজামুল হক নাইম, চরফ্যাশন উপজেলা আমীর জেলা মজলিসের শূরা সদস্য অধ্যক্ষ মোহাম্মদ শরীফ হোসাইন ও মরহুম মোস্তফা কামাল সাহেবের ছেলে মো. সাব্বির আহমাদসহ জেলা-উপজেলা নেতৃবৃন্দ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট পারভেজ হোসেন।

এছাড়াও বিএনপির চরফ্যাশন উপজেলার সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মেন্টিজ, সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, চরফ্যাশন মনপুরা আসন থেকে নির্বাচিত এমপি নুরুল ইসলাম নয়নের প্রতিনিধি হেলাল উদ্দিন টিপু, যুবদলের সাবেক সভাপতি আশরাফুল রহমান দিপু। ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা দক্ষিণের সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিন। এলডিপি, এনসিপি, বাংলাদেশ খেলাফতে মজলিস, খেলাফতে মজলিস, মুসলিম লীগ ও খেলাফতে আন্দোলনের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নিজ বাড়ি সংলগ্ন মাঠে মরহুমের ছেলে মো. সাব্বির আহমদের ইমামতিতে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার ১ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রয়েছে।

উল্লেখ্য, মরহুরম মোস্তফা কামাল নিমোনিয়া, ফুসফুস আক্রান্ত হয়ে হার্ট অ্যাটাক ও কিডনি ড্যামেজ হয়ে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১৯ এপ্রিল দুপুর ২টা ১২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।