শিশু রামিসার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি ও সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকা।

আজ রোববার দুপুরে (৩১ মে) রাজধানীর মীরপুরে ধর্ষনের পর হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার বাসায় যান তিনি। এসময় তার সাথে ছিলেন কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু, ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগীয় সেক্রেটারি সুফিয়া জামাল, ঢাকা মহানগরীর উত্তর মহিলা বিভাগীয় কর্মপরিষদ সদস্য নূরুন্নাহার পলি, পল্লবী দক্ষিণ থানা মহিলা বিভাগীয় সেক্রেটারী ওয়ালিদা খানম,পল্লবী মধ‍্য থানা মহিলা বিভাগীয় কর্ম পরিষদ তানিয়া তাবাস্সুম।

এসময় তিনি রামিসার পরিবারের সার্বিক অবস্থার খোঁজ খবর নেন ও শোকাহত পরিবার-পরিজনদেরকে সান্ত্বনা দেন।