দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংবাদদাতা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় দৈনিক ‘দৈনিক সংগ্রাম’। বিশ্ববিদ্যালয় পর্যায়ে সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন তৈরিতে আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সংবাদদাতা নিয়োগ দেওয়া হবে।

আবেদনকারীর যোগ্যতা

আবেদনকারীর জীবনবৃত্তান্ত ও বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র থাকতে হবে। পাশাপাশি জাতীয় পরিচয়পত্র এবং ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।

নিজ নামে পূর্বে প্রকাশিত কোনো সংবাদ বা লেখার লিংক থাকলে তা আবেদনের সঙ্গে দিতে হবে। শুদ্ধ বাংলায় সহজ-সরল ভাষায় দ্রুত সংবাদ ও প্রতিবেদন লেখার দক্ষতা থাকতে হবে। মানসম্মত ছবি তোলার পাশাপাশি ভিডিও ধারণ ও প্রাথমিক এডিটিং সম্পর্কে জ্ঞান এবং লাইভে কথা বলার দক্ষতা থাকতে হবে। ডিজিটাল কনটেন্ট তৈরির অভিজ্ঞতাও থাকতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা

আগ্রহী প্রার্থীদের সরাসরি অথবা ডাকযোগে আবেদন পাঠাতে বলা হয়েছে।

সম্পাদক

দৈনিক সংগ্রাম

৪৮/এ, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭

ই-মেইল: ইমেইল: [email protected]

আবেদন পাঠানোর শেষ সময় ৩০ আগস্ট-২০২৬।