ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে জুলাই -গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত বরিশাল মেট্রোজেনের অতিরিক্ত পুলিশ সুপার(এডিসি) রিয়াজ হোসেনের (পিপিএম) বিরুদ্ধে মানববন্ধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ডিআইজি অফিসে(বরিশল রেঞ্জ) তাদের স্বাক্ষর যুক্ত একটি স্মারকলিপি পেশ করেন তারা।

এডিসি রিয়াজ হোসেন সহ জুলাই গণঅভ্যুত্থানে হামলা চালানো অন্যান্যদের ও বিচার চেয়ে প্রতিবাদ জানানো হয় মানববন্ধনে।

এসময় বক্তব্য রাখেন বাংলা বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন। তিনি বলেন,"জুলাইয়ের সাথে আমাদের কোনো আপোষ নেই। এডিসি রিয়াজসহ অভিযুক্তদের শাস্তির আওতায় না এনে বরং তাদেরকে পুরষ্কৃত করা হচ্ছে যা জুলাইয়ের সাথে গাদ্দারির শামিল।"

উক্ত স্মারকলিপিতে এডিসি রিয়াজ হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়। সাধারণ শিক্ষার্থীরা এসময় বরিশাল রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শকের কার্যালয়ে বৈঠক করেন। স্মারকলিপিটি গ্রহন করেন ড.মো: সাইফুল্লাহ বিন আনোয়ার(অতিরিক্ত উপ-মহাপরিদর্শক,এডমিন এ্যান্ড ফিনান্স)।