রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রিসার্চ, পাবলিকেশন এন্ড কোলাবোরেশন বিষয়ক কর্মশালা গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়েছে। ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকাত আলী। কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন মালেয়শিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ফ্যাকাল্টির রিসার্চ সেন্টার ফর ন্যানো মেটেরিয়ালস এন্ড এনার্জি টেকনোলজি (আরসিএনএমইটি) এবং গবেষক ও বিভাগীয় প্রধান প্রফেসর সাইদুর রহমান অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।