জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। গতকাল শুক্রবার তিনি এ তথ্য জানান।

ভিসি জানান, ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ২৫ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নোটিশ জারি করা হবে। তিনি আরও বলেন, এবারও অধিভুক্ত সব কলেজের স্নাতক সম্মান শ্রেণিতে বহুনির্বাচনি (MCQ) পদ্ধতিতে পরীক্ষা নেয়া হবে। ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো জিপিএ ভিত্তিক ভর্তি পদ্ধতি চালু করেছিল। তবে দীর্ঘ বিরতির পর গত বছর আবারও ভর্তি পরীক্ষা চালু করা হয়েছে।