পাটকেলঘাটা (সাতক্ষীরা) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী ইউনিট সভাপতিদের নিয়ে টি,সি প্রোগ্রাম পাটকেলঘাটা জামায়াত অফিস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ৪ এপ্রিল সকাল ৯টায় তালা উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী, সাতক্ষীরা জেলা সহ সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক, সহকারী সেক্রেটারি মাওলানা কবিরুল ইসলাম, মাওঃ মাসুম বিল্লাহ, শ্রমিক কল্যাণ সভাপতি মাস্টার আমিনুর রহমান, এডভোকেট বাসারাত উল্লাহ আওরঙ্গী, ইসলামকাটী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, মাওলানা জাকির হোসেন, মাওলানা মেহেদী হাসান প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামীন মানুষ সৃষ্টির আগে মানুষের কর্মপন্থা নির্ধারণ করে দিয়েছেন । আল্লাহর নির্দেশিত বিধান মতেই মানুষকে চলতে হবে । নিজের ইচ্ছামত কোন মুসলমান দুনিয়ার জীবন পরিচালনা করতে পারবে না। তাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীনকে আল্লাহ জমীনে প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি।