গতকাল সোমবার তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসা ঢাকার ডেমরা ক্যাম্পাসে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসার সভাপতি মোঃ এনায়েত উল্লাহ খান ইউসুফজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মিজানুর রহমান। প্রধান বক্তার বক্তব্য রাখেন তা’মীরুল মিল্লাত ট্রাষ্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আব্দুস সবুর ফকীর, ড. খলীলুর রহমান মাদানী, মাওলানা মোশাররফ হোসাইন, মাওলানা ওয়ালিউল্লাহ হেলালী, শাহজাহান খান, আবদুল আলীম।

অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে প্রায় ছয় শতাধিক পুরস্কার প্রদান করা হয়। ছাত্রীরা পুরস্কার পেয়ে তাদের আনন্দ গভীর ভাবে ব্যক্ত করে।

অনুষ্ঠানে নাতে রাসূল, মিল্লাত সংগীত এবং ছাত্রীদের পক্ষ থেকে আরবী ও ইংরেজীতে বক্তব্য প্রদান করা হয়।

অনুষ্ঠানের ১ম পর্ব সঞ্চালনা করেন তামীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসা কো-অর্ডিনেটর সহ সেক্রেটারি মাহমুদ হোসাইন এবং ২য় পর্বটি সঞ্চালনা করেন মুক্তি মরিয়ম ও হুমায়রা বিনতে মাহমুদ ।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন টিচার্স ইনচার্জ কাজী সাঈদা খাতুন, সাংস্কৃতিক কমিটির আহবায়ক মাহফুজা ফেরদৌসী এবং সাংস্কৃতিক কমিটির সকল সদস্য।